পরীক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পরীক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৬ নভে, ২০২৬

১৩তম বিজেএস পরীক্ষার লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা

১৩তম বিজেএস পরীক্ষার লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা

ছবি: সংগৃহীত 
ত্রয়োদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৩তম বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর লিখিত পরীক্ষা আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বলা হয়েছে, ১৩তম বিজেএস পরীক্ষার লিখিত পরীক্ষা ২০২৭ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার কেন্দ্রের নাম ও বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) এবং দৈনিক পত্রিকায় যথাসময়ে প্রকাশ করা হবে। এ ছাড়া কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বিষয়ে পরীক্ষার্থীদের নিয়মিত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তি


২৯ অক্টো, ২০২৬

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা শনিবার, পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা শনিবার, পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত 
আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য কয়েকটি জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়।

কমিশন সচিবালয়ের ২৮ অক্টোবর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া এবং নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রগুলোর ফটক খুলে দেওয়া হবে। তবে সকাল ১০টা ৫০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষার্থীদের মোবাইল ফোন, স্মার্টওয়াচ, হাতঘড়ি, ওয়ালেট, ব্যাগ, বই, ক্যালকুলেটর এবং ডেবিট বা ক্রেডিট কার্ডসহ নিষিদ্ধ সামগ্রী সঙ্গে আনা যাবে না। এসব সামগ্রী পাওয়া গেলে বিধি অনুযায়ী বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া, প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপত্তা তল্লাশি শেষে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। নিরাপত্তা তল্লাশিতে বাধা দেওয়া, অসদাচরণ করা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়া এবং পরীক্ষার আগে নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তি, ২৮ অক্টোবর ২০২৬।

১১ অক্টো, ২০২৬

সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

ডোপ টেস্ট ১২ অক্টোবর, স্বাস্থ্য পরীক্ষা ১৭ অক্টোবর; মেধাক্রম অনুযায়ী তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে পরীক্ষা
১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ২০০ প্রার্থীর ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর ঢাকায় প্রার্থীদের ডোপ টেস্ট এবং ১৭ অক্টোবর তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

১২ অক্টোবর ডোপ টেস্ট, ১৭ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর সোমবার ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে ২০০ প্রার্থীর ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে।

এরপর ১৭ অক্টোবর শনিবার প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। মেধাক্রম অনুসারে প্রার্থীদের তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।

মেধাক্রম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্র:

কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেধাক্রমভিত্তিক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। বিন্যাসটি হলো—

মেধাক্রম ১–৭০: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
মেধাক্রম ৭১–১৪০: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।
মেধাক্রম ১৪১–২০০: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল।

সূত্র: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি।

বিডিএলপিবি/এমএম

৮ অক্টো, ২০২৬

১৭ অক্টোবর হচ্ছে না ১৯তম বিজেএসের প্রাথমিক পরীক্ষা

১৭ অক্টোবর হচ্ছে না ১৯তম বিজেএসের প্রাথমিক পরীক্ষা

ছবি: সংগৃহীত 
উনবিংশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৯তম বিজেএস) পরীক্ষার প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উনবিংশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৬-এ অংশগ্রহণের জন্য আবেদনকারীদের জানানো হয়েছিল যে প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনিবার্য কারণবশত পূর্বে উল্লেখিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

কমিশন জানিয়েছে, প্রাথমিক পরীক্ষার চূড়ান্ত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এ বিষয়ে সকল আবেদনকারীকে কমিশনের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি
বিডিএলপিবি/এমএম

৭ অক্টো, ২০২৬

হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পদের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পদের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

ছবি: সংগৃহীত 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ‘অফিস সহকারী’ পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত ১০ অক্টোবর ২০২৬ তারিখের লিখিত পরীক্ষা পরিবর্তন করে ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) নির্ধারণ করা হয়েছে।

পরিবর্তিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময় ও কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট নিয়োগ কমিটির পক্ষে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটির তারিখ ৪ অক্টোবর ২০২৬।

সূত্র: বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি