Law/Legal Jobs লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Law/Legal Jobs লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৪ অক্টো, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস আইন বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস আইন বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ

ছবি: সংগৃহীত 
গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস কার্যক্রমের আওতাধীন বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে স্থায়ী শূন্য পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইন বিভাগে একজন সহকারী অধ্যাপক এবং দুইজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

সহকারী অধ্যাপক পদ:

আইন বিভাগে সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড-৬)। এ ছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিভাগেও একজন করে সহকারী অধ্যাপক নিয়োগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

সহকারী অধ্যাপক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, ফলাফল, শিক্ষকতা ও গবেষণা-অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে। প্রার্থীদের জন্য স্বীকৃত জার্নালে গবেষণা প্রকাশনার শর্তও রাখা হয়েছে।

প্রভাষক পদ:

আইন বিভাগে দুইজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) এবং বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।

বিজ্ঞপ্তিতে আইন ছাড়াও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, দর্শন, মনোবিজ্ঞান এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিভাগে প্রভাষক নিয়োগের কথা উল্লেখ রয়েছে।

আবেদন যেভাবে:

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির ওয়েবসাইটে।
আবেদন ওয়েবসাইট: jobs.nu.ac.bd
আবেদন শুরু: ১০ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

অনলাইন আবেদন ফরম পূরণের পর বিজ্ঞপ্তিতে নির্ধারিত নিয়মে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও সত্যায়িত কপি নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নির্দেশনাও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি:




বিডিএলপিবি/মাসুম

৩০ সেপ, ২০২৬

পেট্রোবাংলায় সহকারী ব্যবস্থাপক (আইন) পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

পেট্রোবাংলায় সহকারী ব্যবস্থাপক (আইন) পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত 
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক (আইন) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম গ্রেডের এ পদে মোট ৬ জন নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। পেট্রোবাংলা ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

আবেদনের বিস্তারিত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তি:








বিডিএলপিবি/এমএম

১৭ সেপ, ২০২৬

রাজউকে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত

রাজউকে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষে ও বিপক্ষে দায়ের করা মামলাসমূহ পরিচালনার জন্য প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পেশাদার ও সক্রিয় আইনজীবীদের কাছ থেকে নির্ধারিত শর্তে আবেদন আহ্বান করেছে রাজউক।

যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে—

  • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট কমপক্ষে ৭ বছরের আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে; অথবা

  • অধস্তন আদালতে কমপক্ষে ১০ বছরের আইন পেশা/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর জেলার কোনো আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হতে হবে।

  • শারীরিকভাবে সক্ষম এবং রাজউকের প্রয়োজন ও নির্দেশনা অনুযায়ী আইনগত কার্যক্রম পরিচালনায় প্রস্তুত থাকতে হবে।

আবেদনের সময়সীমা

রাজউকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৪টার মধ্যে চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক ভবন, ঢাকা-১০০০ বরাবর পৌঁছাতে হবে।

আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সঙ্গে সম্প্রতি তোলা ৩ কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

এ ছাড়া ৭০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটটি চেয়ারম্যান, রাজউক, ঢাকার অনুকূলে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক অথবা অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে করতে হবে।

গুরুত্বপূর্ণ শর্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজউকের স্বার্থ সংশ্লিষ্ট কোনো মামলায় রাজউকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। ইতিপূর্বে চুক্তিভিত্তিকভাবে রাজউকের প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত আইনজীবীদেরও পুনরায় আবেদন করতে হবে।

তবে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখের বিভিন্ন পত্রিকায় এবং ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজউকের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নির্ধারিত সময়সীমার পর যারা আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করতে হবে।

নিয়োজিত আইনজীবীদের মামলার অগ্রগতি সম্পর্কে প্রতি মাসে নির্ধারিত ছকে রাজউকের পরিচালক (আইন)-এর কাছে প্রতিবেদন দিতে হবে। মামলার রায় হলে পরবর্তী করণীয় সম্পর্কেও দ্রুত আইন শাখাকে অবহিত করতে হবে।

ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর পাওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে। প্যানেল আইনজীবীর পেশাগত কার্যক্রম সন্তোষজনক না হলে কারণ দর্শানো ছাড়াই নিয়োগ বাতিল বা স্থগিত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

আবেদন ফরম ও বিস্তারিত শর্তাবলি: রাজউকের ওয়েবসাইট www.rajuk.gov.bd এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি:


বিডিএলপিবি/এমএম

১৬ সেপ, ২০২৬

সরকারি ব্যাংকে একসঙ্গে ৮১টি পদে সিনিয়র অফিসার (ল’) ও আইন কর্মকর্তা নিয়োগের সুযোগ

সরকারি ব্যাংকে একসঙ্গে ৮১টি পদে সিনিয়র অফিসার (ল’) ও আইন কর্মকর্তা নিয়োগের সুযোগ

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আইন বিষয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অফিসার (ল’)/সিনিয়র অফিসার (আইন)/আইন কর্মকর্তা পদে মোট ৮১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলো বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বণ্টন করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠানে নিয়োগ

  • রূপালী ব্যাংক পিএলসি — ৪৭টি পদ

  • সোনালী ব্যাংক পিএলসি — ২০টি পদ

  • অগ্রণী ব্যাংক পিএলসি — ১০টি পদ

  • বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন — ৪টি পদ

অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (ল’)/সিনিয়র অফিসার (আইন)/আইন কর্মকর্তা পদে মোট ৮১ জন নিয়োগ পাবেন।

এর পাশাপাশি কর্মসংস্থান ব্যাংকে আইন কর্মকর্তা (গ্রেড-৬) পদে আরও ১ জন নিয়োগের কথা উল্লেখ রয়েছে। ফলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে আইন-সংশ্লিষ্ট পদে মোট ৮২টি নিয়োগের সুযোগ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদগুলোর জন্য আইন বিষয়ে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিভিন্ন পদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক/সমমান ও সংশ্লিষ্ট অন্যান্য যোগ্যতার শর্ত দেওয়া হয়েছে। পদভেদে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং শিক্ষাজীবনের অন্যান্য শর্তও প্রযোজ্য।

আবেদন ও নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ কার্যক্রমটি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং বিজ্ঞপ্তিতে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন ফি, পেমেন্ট ভেরিফিকেশন ও ট্র্যাকিং সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পদ ও প্রতিষ্ঠানভেদে নিয়োগের শর্ত ভিন্ন হতে পারে।

আইন পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বড় সুযোগ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহী আইন বিষয়ে শিক্ষার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একই নিয়োগ প্রক্রিয়ার আওতায় একাধিক প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক আইন-সংশ্লিষ্ট পদ থাকায় এটিকে সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য ব্যাংক আইন কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে দেখা যাচ্ছে।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬।

নোট: পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন ফি, আবেদনের শেষ সময় ও অন্যান্য শর্তের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ শর্ত অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তি: 




বিডিএলপিবি/এমএম

১৮ আগ, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা পদ সংখ্যা উল্লেখ করা হয় ৫ টি এবং আবেদনের সময়সীমা উল্লেখ করা হয় ১৯/০৮/২০২৬ থেকে ২০/০৯/২০২৬ পর্যন্ত।

বিস্তারিত জানতে পুরো বিজ্ঞপ্তিটি দেখুন:



বিডিএলপিবি/এমএম

২৪ জুল, ২০২৬

১৯তম বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ২৫০

১৯তম বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ২৫০

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (সিভিল জজ) পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ৬ আগস্ট ২০২৬ এবং শেষ হবপ ৬ সেপ্টেম্বর ২০২৬। 

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতে :



বিডিএলপিবি/এমএম

১৮ জুল, ২০২৬

৫ জেলায় ১৮ ‘স্পেশাল মেডিয়েটর’ নিয়োগ দেবে সরকার

৫ জেলায় ১৮ ‘স্পেশাল মেডিয়েটর’ নিয়োগ দেবে সরকার

ছবি: সংগৃহীত 

দেশে সরকারি খরচে দরিদ্র ও অসচ্ছল বিচারপ্রার্থীদের মামলা দ্রুত এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিষ্পত্তির ক্ষেত্রে আইনি সহায়তা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘স্পেশাল মেডিয়েটর’ (বিশেষ মধ্যস্থতাকারী) নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান অধিদপ্তর’ ১৫ জুলাই জরুরি ভিত্তিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ১৫ক এবং আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা, ২০১৫-এর বিধি ২৬-এর বিধান অনুযায়ী এই স্পেশাল মেডিয়েটরদের নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে দেশের ৫টি জেলার জেলা লিগ্যাল এইড অফিস ও চৌকি আদালতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন আদালতে এই স্পেশাল মেডিয়েটর নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও সাক্ষাৎকার সম্পর্কে বিস্তারিত রয়েছে নিচের বিজ্ঞপ্তিতে:




বিডিএলপিবি/এমএম

৪ জুন, ২০২৬

সহকারী আইন কর্মকর্তা (৯ম গ্রেড) পদে রাজউকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সহকারী আইন কর্মকর্তা (৯ম গ্রেড) পদে রাজউকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সহকারী আইন কর্মকর্তা (৯ম গ্রেড) পদে রাজউকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । ২ জুন রাজউক বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিম্নে মূল বিজ্ঞপ্তিটি দেওয়া হল:




:


২৯ মে, ২০২৬

৯৭৩ পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি; আবেদনের শেষ তারিখ ৪ ও ১০ জুন

৯৭৩ পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি; আবেদনের শেষ তারিখ ৪ ও ১০ জুন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BJSC Job Circular 2026) কর্তৃপক্ষ হতে প্রথম বিজ্ঞপ্তি আমার দেশ ই-পেপারে ১৪ মে ২০২৬ ইং ও ২নং বিজ্ঞপ্তি ১৯ মে ২০২৬ ইং তারিখে প্রকাশিত হয় যা ১৩ ও ১৮ মে ২০২৬ ইং তারিখে জারি করা হয়।

১নং বিজ্ঞপ্তির স্নারক নং: ১০.০৩.০০০০.০০০.০০১.১১(খ).০০০৯.২৫.৪৭২; তারিখ: ১৩ মে ২০২৬ ইং, ও ২নং বিজ্ঞপ্তির স্নারক নং: ১০.০৩.০০০০.০০১.১১.০০৭.২৩.৮৯৩; তারিখ ১৮ মে ২০২৬ ইং।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন মোট ৯৬৮+০৫ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে ০৮+০৪টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিতে যাচ্ছে।

অনলাইনে https://bjsc.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে।

অনলাইনে আবেদন চলবে ১৮ ও ১৯ মে ২০২৬ ইং সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে ও শেষ হবে ০৪ ও ১০ জুন ২০২৬ ইং বিকেল ০৫ঃ০০ ঘটিকায়।

নিচে Bangladesh Judicial Service Commission BJSC Job Circular 2026 বা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দওয়া হলো।








৯ মার্চ, ২০২৬

আইন ও বিচার বিভাগের অধীনে ৩ মাসের ইন্টার্নশিপের সুযোগ

আইন ও বিচার বিভাগের অধীনে ৩ মাসের ইন্টার্নশিপের সুযোগ


ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর আইন ও বিচার বিভাগ বিচার শাখা-০৮ থেকে ইন্টার্নশিপ আহ্বান বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর আওতায় বিভাগটির অধীনে ৩ মাস মেয়াদে মোট ১২ জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে।

বিষয় ও যোগ্যতা:  ইন্টার্নশিপটি স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের নিম্নোক্ত বিষয় সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য প্রযোজ্য: আইন, ভূমি ব্যবস্থাপনা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

আবেদনকারীদের ক্ষেত্রে নিম্নোক্ত যোগ্যতা প্রযোজ্য: ১। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উল্লিখিত বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩। যারা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, তারাও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। ৪। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে। ৫। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুযায়ী একজন প্রার্থী মাত্র একবার ইন্টার্নশিপ করতে পারবেন। ৬। অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

কর্ম-এলাকা: নির্বাচিত ইন্টার্নদের নিম্নোক্ত জেলায় কাজ করতে হবে: বগুড়া, ঝিনাইদহ, নাটোর, যশোর, মাগুরা, কুষ্টিয়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, ঢাকা ও চট্টগ্রাম।

ভাতা ও শর্তাবলি:  ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০,০০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। ভাতা ছাড়া অন্য কোনো ভাতা বা সুবিধা প্রদান করা হবে না। ১। বিভাগ কর্তৃক নির্ধারিত একজন সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।২। ইন্টার্নশিপ চলাকালীন নির্ধারিত এলাকায় কাজ করতে হবে। ৩। প্রতি মাসে ভাতা প্রাপ্তির জন্য সুপারভাইজারের সন্তোষজনক প্রত্যয়ন দাখিল করতে হবে। ৪। ইন্টার্নশিপ চলাকালে কর্মে নিয়োজিত থাকার কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। ৫। সফলভাবে সম্পন্ন করার পর ইন্টার্নশিপ সনদ প্রদান করা হবে। ৬।   ইন্টার্নশিপ সনদ কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না। ৭। ইন্টার্নশিপ সমাপনান্তে আইন ও বিচার বিভাগ বা এর অধীন কোনো দপ্তর, সংস্থা বা অন্য সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের দাবি করা যাবে না। ৮।  ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর অনুচ্ছেদ ১২(গ) অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে ঘোষণাপত্র ও চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে। সরকারি গোপনীয়তা সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: প্রাথমিক বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত, মৌখিক বা উভয় ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে হতে পারে। পরীক্ষার তারিখ ও সময় ইমেইল, ডাকযোগে বা মোবাইল ফোনে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট www.lawjusticediv.gov.bd এর নোটিশ বোর্ড থেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে আগামী ১৮ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৫টার মধ্যে section8@lawjusticediv.gov.bd ইমেইলে আবেদন পাঠাতে হবে। ইমেইল ব্যতীত সরাসরি বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদনপত্রের মূল কপি এবং শিক্ষাগত সনদ, পরীক্ষায় অবতীর্ণ হওয়ার প্রত্যয়নপত্র, চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং সাম্প্রতিক তোলা তিন কপি রঙিন ছবিসহ এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। ইন্টার্নশিপ প্রদান সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।