৪ অক্টো, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস আইন বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ

ছবি: সংগৃহীত 
গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস কার্যক্রমের আওতাধীন বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে স্থায়ী শূন্য পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইন বিভাগে একজন সহকারী অধ্যাপক এবং দুইজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

সহকারী অধ্যাপক পদ:

আইন বিভাগে সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড-৬)। এ ছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিভাগেও একজন করে সহকারী অধ্যাপক নিয়োগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

সহকারী অধ্যাপক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, ফলাফল, শিক্ষকতা ও গবেষণা-অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে। প্রার্থীদের জন্য স্বীকৃত জার্নালে গবেষণা প্রকাশনার শর্তও রাখা হয়েছে।

প্রভাষক পদ:

আইন বিভাগে দুইজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) এবং বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।

বিজ্ঞপ্তিতে আইন ছাড়াও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, দর্শন, মনোবিজ্ঞান এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিভাগে প্রভাষক নিয়োগের কথা উল্লেখ রয়েছে।

আবেদন যেভাবে:

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির ওয়েবসাইটে।
আবেদন ওয়েবসাইট: jobs.nu.ac.bd
আবেদন শুরু: ১০ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

অনলাইন আবেদন ফরম পূরণের পর বিজ্ঞপ্তিতে নির্ধারিত নিয়মে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও সত্যায়িত কপি নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নির্দেশনাও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি:




বিডিএলপিবি/মাসুম


শেয়ার করুন

0 coment rios: