৪ জুন, ২০২৬
২৯ মে, ২০২৬
৯৭৩ পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি; আবেদনের শেষ তারিখ ৪ ও ১০ জুন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BJSC Job Circular 2026) কর্তৃপক্ষ হতে প্রথম বিজ্ঞপ্তি আমার দেশ ই-পেপারে ১৪ মে ২০২৬ ইং ও ২নং বিজ্ঞপ্তি ১৯ মে ২০২৬ ইং তারিখে প্রকাশিত হয় যা ১৩ ও ১৮ মে ২০২৬ ইং তারিখে জারি করা হয়।
১নং বিজ্ঞপ্তির স্নারক নং: ১০.০৩.০০০০.০০০.০০১.১১(খ).০০০৯.২৫.৪৭২; তারিখ: ১৩ মে ২০২৬ ইং, ও ২নং বিজ্ঞপ্তির স্নারক নং: ১০.০৩.০০০০.০০১.১১.০০৭.২৩.৮৯৩; তারিখ ১৮ মে ২০২৬ ইং।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন মোট ৯৬৮+০৫ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে ০৮+০৪টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিতে যাচ্ছে।
অনলাইনে https://bjsc.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে।
অনলাইনে আবেদন চলবে ১৮ ও ১৯ মে ২০২৬ ইং সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে ও শেষ হবে ০৪ ও ১০ জুন ২০২৬ ইং বিকেল ০৫ঃ০০ ঘটিকায়।
নিচে Bangladesh Judicial Service Commission BJSC Job Circular 2026 বা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দওয়া হলো।
৯ মার্চ, ২০২৬
আইন ও বিচার বিভাগের অধীনে ৩ মাসের ইন্টার্নশিপের সুযোগ
ছবিঃ
সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক
মন্ত্রণালয় এর আইন ও
বিচার বিভাগ বিচার শাখা-০৮ থেকে ইন্টার্নশিপ
আহ্বান বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর আওতায় বিভাগটির
অধীনে ৩ মাস মেয়াদে
মোট ১২ জনকে ইন্টার্নশিপ
প্রদান করা হবে।
বিষয়
ও যোগ্যতা: ইন্টার্নশিপটি
স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের
নিম্নোক্ত বিষয় সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য প্রযোজ্য: আইন, ভূমি ব্যবস্থাপনা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
আবেদনকারীদের
ক্ষেত্রে নিম্নোক্ত যোগ্যতা প্রযোজ্য: ১। আবেদনকারীকে বাংলাদেশের
নাগরিক হতে হবে। ২। যে কোনো
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উল্লিখিত বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায়
উত্তীর্ণ হতে হবে। ৩। যারা পরীক্ষায়
অবতীর্ণ হয়েছেন, তারাও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। ৪। স্নাতক বা
স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে
আবেদন করতে হবে। ৫। ইন্টার্নশিপ নীতিমালা,
২০২৩ অনুযায়ী একজন প্রার্থী মাত্র একবার ইন্টার্নশিপ করতে পারবেন। ৬। অন্য কোনো
কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে।
কর্ম-এলাকা: নির্বাচিত ইন্টার্নদের নিম্নোক্ত জেলায় কাজ করতে হবে: বগুড়া, ঝিনাইদহ, নাটোর, যশোর, মাগুরা, কুষ্টিয়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, ঢাকা ও চট্টগ্রাম।
ভাতা
ও শর্তাবলি: ইন্টার্নশিপ
চলাকালীন মাসিক ১০,০০০ টাকা
হারে ভাতা প্রদান করা হবে। ভাতা ছাড়া অন্য কোনো ভাতা বা সুবিধা প্রদান
করা হবে না। ১। বিভাগ কর্তৃক
নির্ধারিত একজন সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।২। ইন্টার্নশিপ চলাকালীন নির্ধারিত এলাকায় কাজ করতে হবে। ৩। প্রতি মাসে
ভাতা প্রাপ্তির জন্য সুপারভাইজারের সন্তোষজনক প্রত্যয়ন দাখিল করতে হবে। ৪। ইন্টার্নশিপ চলাকালে
কর্মে নিয়োজিত থাকার কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। ৫। সফলভাবে সম্পন্ন
করার পর ইন্টার্নশিপ সনদ
প্রদান করা হবে। ৬। ইন্টার্নশিপ
সনদ কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে
চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না। ৭। ইন্টার্নশিপ সমাপনান্তে
আইন ও বিচার বিভাগ
বা এর অধীন কোনো
দপ্তর, সংস্থা বা অন্য সরকারি
প্রতিষ্ঠানে নিয়োগের দাবি করা যাবে না। ৮। ইন্টার্নশিপ
নীতিমালা, ২০২৩ এর অনুচ্ছেদ ১২(গ) অনুযায়ী নির্বাচিত
প্রার্থীকে ঘোষণাপত্র ও চুক্তিপত্র স্বাক্ষর
করতে হবে। সরকারি গোপনীয়তা সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিবিধান মেনে
ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।
নির্বাচন
প্রক্রিয়া: প্রাথমিক বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত, মৌখিক বা উভয় ধরনের
পরীক্ষায় অংশগ্রহণ করতে হতে পারে। পরীক্ষার তারিখ ও সময় ইমেইল,
ডাকযোগে বা মোবাইল ফোনে
জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান
করা হবে না।
আবেদন
প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আইন ও বিচার বিভাগের
ওয়েবসাইট
www.lawjusticediv.gov.bd এর
নোটিশ বোর্ড থেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে আগামী ১৮ মার্চ ২০২৬
তারিখ বিকাল ৫টার মধ্যে
section8@lawjusticediv.gov.bd ইমেইলে
আবেদন পাঠাতে হবে। ইমেইল ব্যতীত সরাসরি বা অন্য কোনো
মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
মৌখিক
পরীক্ষার সময় পূরণকৃত আবেদনপত্রের মূল কপি এবং শিক্ষাগত সনদ, পরীক্ষায় অবতীর্ণ হওয়ার প্রত্যয়নপত্র, চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র, জাতীয়
পরিচয়পত্র, জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং সাম্প্রতিক তোলা তিন কপি রঙিন ছবিসহ এক সেট সত্যায়িত
ফটোকপি জমা দিতে হবে। ইন্টার্নশিপ প্রদান সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৭ এপ্রি, ২০২৫
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৫
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস, নাটোর জুডিশিয়ারি এর অফিসিয়াল ওয়েবসাইট www.judiciary.gov.bd এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিম্নে প্রদান করা হল-
চাকরির সারসংক্ষেপ:
প্রতিষ্ঠান:
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অফিস, নাটোর ।
পদ বিভাগ: ০৫টি।
মোট শূন্যপদ: ০৬টি।
চাকরির ধরণ: পূর্ণকালীন
বেতন স্কেল: ৮২৫০-২৪৬৮০ টাকা।
চাকরির বিভাগ: সরকারি চাকরি।
প্রকাশিত তারিখ: ১৯ মার্চ ২০২৫।
আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২৫।
বিজ্ঞপ্তি
৬ মার্চ, ২০২৫
নির্বাচন কমিশন এ আইনজীবী প্যানেলভুক্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ নির্বাচন কমিশন নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্যানেল আইনজীবী তালিকাভুক্ত করার লক্ষ্যে আগ্রহী আইনজীবীদের নিকট হতে আবেদন আহবান করছেঃ
শর্তাবলী:
১। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আবেদনকারীকে মাননীয় হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার ক্ষেত্রে কমপক্ষে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অবসরপ্রাপ্ত বিচারকগণের ক্ষেত্রে উক্ত অভিজ্ঞতার শর্তটি শিথিলযোগ্য। প্যানেলভুক্তির ক্ষেত্রে সুপ্রীম কোর্টের আপীল বিভাগে তালিকাভুক্ত এডভোকেটগণ অগ্রাধিকার পাবেন।
৩। আবেদনকারীকে সংবিধান, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আইন, মানবাধিকার, চাকুরী সংক্রান্ত আইনসহ প্রশাসনিক বিষয়াদি এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত আইন ও বিধি-বিধান সম্পর্কে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
৪। আবেদনকারীকে নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক মামলা পরিচালনা এবং চাহিতব্য মামলার তথ্যাদি সরবরাহ ও আইন বিষয়ক পরামর্শ প্রদান করতে হবে।
৫। প্যানেলভুক্ত আইনজীবীগণকে পিটিশন/মোকদ্দমা পরিচালনার জন্য নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত সম্মানী/ফি কাঠামো অনুযায়ী বিল প্রদান করা হবে।
৬। আগ্রহী আবেদনকারীকে তাঁর (ক) নাম (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী), (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা, (৬) বর্তমান ঠিকানা, (চ) চেম্বারের ঠিকানা [টেলিফোন, মোবাইল, ফ্যাক্স নম্বর ও ই-মেইল আইডিসহ), (ছ) শিক্ষাগত যোগ্যতা, (জ) জন্ম তারিখসহ ০১/০১/২০২৫ খ্রিঃ তারিখে বয়স, (ঝ) জাতীয়তা, (ঞ) হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে (প্রযোজ্য ক্ষেত্রে) অন্তর্ভুক্তির তারিখ উল্লেখপূর্বক আবেদন পেশ করতে হবে।
৭। আবেদনকারীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, বার কাউন্সিল প্রদত্ত আইনজীবী সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি এবং হাইকোর্ট বিভাগে ও আপিল বিভাগে (ক্ষেত্রমতে) মামলা পরিচালনার তালিকাভুক্তি ও অভিজ্ঞতার সমর্থনে যথাযথ কাগজপত্র সংযুক্ত করতে হবে।
৮। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি/ ডাকযোগে/কুরিয়ার সার্ভিসযোগে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭ এর বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে, এবং খামের উপরে "আইনজীবী প্যানেল তালিকাভুক্তি" উল্লেখ করতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৯। নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত বিজ্ঞ প্যানেল আইনজীবীগণ কে পিপিআর ২০০৮ (১২ আগস্ট ২০০৯ তারিখে সংশোধিত) এর তফসিল-২ এর বিধি ৫২(৩) (৩) মোতাবেক আইনজীবী তালিকাভুক্তি ফি হিসেবে ৫,০০০/-(পাঁচ হাজার) ঢাকা ১-০৬০১-০০০১-২৬৮১ নং কোডের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।
১০। নির্বাচন কমিশন যেকোন সময় প্যানেলভুক্তি/নিয়োগ বাতিল অথবা অব্যাহতি প্রদান করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং ফি প্রদান সংক্রান্ত কোন জটিলতার সৃষ্টি হলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১১। নির্বাচন কমিশন কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকেই অস্ত্র বিজ্ঞপ্তি বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
বিজ্ঞপ্তি





