আদালত প্রাঙ্গণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আদালত প্রাঙ্গণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৬ জুল, ২০২৬

সিলেট আদালতে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

সিলেট আদালতে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

ছবি: সংগৃহীত 

জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণভোট আয়োজন এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনকারী জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।

আব্দুল খালিক বলেন, ‘বর্তমান সরকারের গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনিহা ও বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদ স্বরূপ আমরা উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা।

এ ছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে পদত্যাগকারী ১৫ জন হলেন অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট মো. মোজাম্মিল আলী, অ্যাডভোকেট মো. রহমত আলী, অ্যাডভোকেট ইয়াসিন খান, অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কাজী আতিফুল হক, অ্যাডভোকেট সাদেক আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট আফজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট খায়রুল আলম ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।


বিডিএলপিবি/এমএম

১৫ জুল, ২০২৬

চাকরি হারালেন সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রার

চাকরি হারালেন সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রার

ছবি: সংগৃহীত 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নামে অসত্য কুৎসা রটিয়ে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূঁইয়াকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত (ডিসমিসাল ফ্রম সার্ভিস) করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক আদেশ জারির বিষয়টি জানানো হয়। আদেশটি গত ১৪ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট) এমপ্লয়িজ (শৃঙ্খলা ও আপিল) রুলস, ১৯৮৩-এর বিধি ২(৪) ও বিধি ৩(বি) অনুযায়ী ইব্রাহীম আলমের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার অভিযোগসমূহ সুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে একই বিধির ৪(১)(জি) ধারা মোতাবেক তাকে চাকরিচ্যুত করার সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।

এর আগে, গত ৫ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইব্রাহীম আলম ভূঁইয়াকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসন শাখায় সংযুক্ত করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সে সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইব্রাহীম আলম ফেসবুকে অত্যন্ত আপত্তিকর ও অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে বিচারপতি ও আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছেন।

এছাড়া তিনি নিজের ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের সাধারণ কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আদালত ও বিচারকদের নামে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে আসছিলেন। একই সাথে সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ আদেশ অমান্য করার জন্য অন্য কর্মচারীদের উসকানি দিয়ে তিনি অফিসিয়াল চেইন অব কমান্ড ভেঙে অফিসে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, যা গুরুতর সরকারি অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থি অপরাধ।


বিডিএলপিবি/এমএম

আইনাঙ্গনে শূন্যতা বিরাজ করছে : অ্যাটর্নি জেনারেল

আইনাঙ্গনে শূন্যতা বিরাজ করছে : অ্যাটর্নি জেনারেল

ছবিঃ সংগৃহীত 
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অভিজ্ঞ বিচারপতিরা অবসরে চলে যাচ্ছেন। এছাড়া আমাদের অনেক সিনিয়র আইনজীবী মৃত্যুর মাধ্যমে আমাদের মাঝ থেকে একেবারে হারিয়ে যাচ্ছেন। এ কারণে বিচার বিভাগে, আইনাঙ্গনে শূন্যতা বিরাজ করছে। মঙ্গলবার (১৪ জুলাই) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের বিদায় সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারপতি মো. আশফাকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন। এসময় প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।অ্যাটর্নি জেনারেল বলেন, সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, বিচারপতি টিএইচ খান সর্বশেষ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর মাধ্যমে আমাদের সিনিয়র আইনজীবীরা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। 

উনারা যে মানের আইনজীবী ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই মানের আইনজীবী আমরা তৈরি করতে পারছি না। এখনকার তরুণ আইনজীবীদের মধ্যে লেখাপড়া অধ্যাবসায়ের বড় অভাব দেখা যাচ্ছে। এরকম চলতে থাকলে ভবিষ্যতে এই আইন অঙ্গনে একটা বিরাট শূন্যতা সৃষ্টি হবে। আমাদের সময় এসেছে এই শূন্যতা পূরণ করে এখনই আমাদের কার্যকর ভূমিকা নিতে হবে।

ব্যারিস্টার কাজল বলেন,বার কাউন্সিলে আমরা অতি সম্প্রতি যে পরীক্ষা নিয়েছি, সেখানে সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে মেধাবীদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছি। এই পেশায় যদি সততা, অধ্যবসায় না থাকে তাহলে এই পেশায় কেউ ভালো করতে পারে না। সবাই কেমন যেন শর্টকার্ট রাস্তায় অর্থবিত্তের মালিক হতে চায়। জ্ঞান অর্জন করতে চায় না। আমাদের প্রয়োজন জ্ঞান অর্জন করা। 

এসময় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের সময় এসেছে আগামী দিনের প্রজন্মকে একটা সৎ, যোগ্য এবং মেধাবী আইনজীবী সমাজ গড়ে তোলার জন্যে, বিচারকদের গড়ে তোলার জন্যে আমাদের এখনই কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, আমি যখন আইন পেশার শুরুতে যে সমস্ত বিচারপতিদের সামনে দাঁড়িয়ে মামলা করতাম আজকে সে ধরনের, সেই মানের নীতি-নৈতিকতার বিচারপতিদের বড্ড অভাব। বার এবং বেঞ্চে আইনজীবীদের মধ্যে এবং বিচারকদের মধ্যে এই যে মেধার যে ঘাটতি রয়েছে, এই মেধার ঘাটতিটাকে কাটিয়ে উঠার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।

বিডিএলপিবি/এমএম


১২ জুল, ২০২৬

৫৮ বিচারককে বদলি, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

৫৮ বিচারককে বদলি, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একসঙ্গে ৫৮ জন সিভিল জজকে বদলি করেছে। রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত বদলি আদেশে সংশ্লিষ্ট বিচারকদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সিভিল জজদের তাদের নামের পাশে উল্লেখিত নতুন পদ ও কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

এতে আরও বলা হয়, যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পরপরই নতুন কর্মস্থলে যোগদান করবেন। যোগদানের সময় তারা বর্তমান পদের দায়িত্বভার যথাযথভাবে হস্তান্তর করবেন।


প্রজ্ঞাপনটি নিম্নে দেওয়া হল:






বিডিএলপিবি/এমএম

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন, অর্ধবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন, অর্ধবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক সাবেক স্পিকার  এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি ইন্তেকাল করেন। বাধক্যজনিত অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অর্ধবেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।  এ সংক্রান্ত একটি নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উক্ত নোটিশ মোতাবেক, ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সুপ্রিম  কোর্টের উভয় বিভাগের জন্য আজ (রোববার) অর্ধবেলা ছুটি ঘোষণা করেছেন প্রধান বিচারপতি। আপিল বিভাগের কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত চলবে। চেম্বার জজ আজ বসবেন না। (নোটিশের কপি সংযুক্ত)।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিডিএলপিবি/এমএম

১১ জুল, ২০২৬

মা'দক ও জু'য়া মামলার আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

মা'দক ও জু'য়া মামলার আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

ছবি: সংগৃহীত 

লালমনিরহাট জেলায় আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া কোনো আসামির পক্ষে আদালতে আইনি লড়াই বা কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।​ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কেএম হুমায়ুন রেজা স্বপন বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সামাজিক অবক্ষয় আশঙ্কাজনক রূপ নিয়েছে। এই সামাজিক বিপর্যয় রুখতে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু 'আলোকিত লালমনিরহাট' নামে একটি সামাজিক আন্দোলন শুরু করেছেন।

​তিনি জানান, এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অমান্যকারী আইনজীবীর বিরুদ্ধে সমিতির নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাকেও ‘মাদকসেবী’ হিসেবে গণ্য করা হবে।

​আইনজীবী সমিতিতে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই উল্লেখ করে সভাপতি বলেন, এখানে বিএনপি বা আওয়ামী পন্থী বলে কোনো কথা নেই। সমিতির সকল সদস্য একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো সম্ভাবনা রয়েছে।

​এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বলেন,  গ্রেপ্তার আসামিরা চাইলে আইনজীবী ছাড়াই নিজেরা সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনি লড়াই করতে পারবেন। সে ক্ষেত্রে সমিতি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

বিডিএলপিবি/এমএম

৯ জুল, ২০২৬

আদালতের এজলাস ও খাসকামরার সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

আদালতের এজলাস ও খাসকামরার সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত 

দেশের অধস্তন আদালতের এজলাস ও খাসকামরার সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়। ৮ জুলাই, বুধবার আইন মন্ত্রণালয় থেকে সকল জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এই বিষয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের উক্ত পত্রে বলা হয়েছে, সম্প্রতি দেশব্যাপী প্রায় ৩৭৮টি নতুন আদালত সৃজন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জেলার বিদ্যমান অবকাঠামোতে স্থান সংকুলান না হওয়ায় নতুন আদালতের বিচারকগণ এজলাস শেয়ারিং করে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। যা মামলার দ্রুত নিষ্পত্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

চিঠিতে আরো বলা হয়, নতুন আদালত ভবন নির্মাণ একটি দীর্ঘমেয়াদি ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান আদালত ভবনগুলোর সক্ষমতা অনুযায়ী সেগুলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ অথবা অভ্যন্তরীণ রূপান্তরের মাধ্যমে নতুন এজলাস ও খাসকামরা তৈরি করা দ্রুততম সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

চিঠির শেষাংশে বলা হয়, সৃজিত নতুন আদালতসমূহের জন্য প্রয়োজনীয় এজলাস ও খাসকামরা নিশ্চিতকল্পে আপনার আওতাধীন বিদ্যমান আদালত ভবনের সক্ষমতা অনুযায়ী উর্ধ্বমুখী সম্প্রসারণ বা রূপান্তরের প্রয়োজনীয় প্রাক্কলন সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগ দ্বারা প্রস্তুত করে জরুরি ভিত্তিতে পত্র মারফত এবং ইমেইলে (planningunit@lawjusticediv.gov.bd) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


বিডিএলপিবি/এমএম

৭ জুল, ২০২৬

বিচারাধীন মামলার ডকেট সংরক্ষণের দায়িত্বে আবারো কোর্ট পুলিশ: গুরুত্বপূর্ণ নির্দেশনা

বিচারাধীন মামলার ডকেট সংরক্ষণের দায়িত্বে আবারো কোর্ট পুলিশ: গুরুত্বপূর্ণ নির্দেশনা

ছবি: সংগৃহীত 

আদালতে চাঞ্চল্যকর অনেক মামলা বিচারাধীন থাকা অবস্থায় মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডকেট (তালিকা বা রেকর্ড) গায়েব হওয়া অথবা নষ্ট হওয়ার একাধিক ঘটনা ঘটেছে অতীতে। আদালতের সেরেস্তায় থাকা কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এসব ঘটনায় প্রায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আদালত এমন নজিরও রয়েছে। 

ব্রিটিশ আমল থেকে বিচারাধীন মামলার ডকেট কোর্ট পুলিশের হেফাজতে থাকলেও আওয়ামিলীগ ক্ষমতায় আসার পর এক আদেশে ডকেট সংরক্ষণের দায়িত্ব চলে যায় আদালতের সেরেস্তা শাখায়। দীর্ঘদিন পর সেই দায়িত্ব আবার ফিরে পেয়েছে আদালত পুলিশ। এখন থেকে আদালত পুলিশের হেফাজতে থাকবে বিচারাধীন যেকোনো মামলার সব ধরনের ডকেট। 

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে গত রোববার জারি করা পরিপত্রে বলা হয়, জিপি-পিপি শাখা থেকে আগে জারি করা মামলার ডকেট সংরক্ষণ সংক্রান্ত নির্দেশনা বাতিল করা হলো। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, বিচারাধীন মামলার ডকেট এখন থেকে কোর্ট পুলিশ কর্মকর্তার হেফাজতে সংরক্ষণ করতে হবে। পরিপত্র অনুযায়ী, কোনো মামলার সাক্ষ্যগ্রহণ বা শুনানির জন্য নির্ধারিত তারিখের আগে সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরের কাছে কেস ডকেট হস্তান্তর করবেন কোর্ট পুলিশ কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ বা শুনানি শেষ হওয়ার পর সেই ডকেট পুনরায় গ্রহণ করে নিজের হেফাজতে সংরক্ষণ করবেন তিনি। এই পুরো প্রক্রিয়ায় কোর্ট পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরকে প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ এবং পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।


বিডিএলপিবি/এমএম


৬ জুল, ২০২৬

চট্টগ্রাম বারের ৭৪০ আইনজীবীর সদস্যপদ স্থগিত

চট্টগ্রাম বারের ৭৪০ আইনজীবীর সদস্যপদ স্থগিত

ছবি: সংগৃহীত 

বার্ষিক চাঁদা ও অন্যান্য বকেয়া ফি দীর্ঘদিন পরিশোধ না করায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ৭৪০ জন আইনজীবীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত (সিজড) করা হয়েছে। একই সঙ্গে তাঁদের ‘লিন’ স্থগিতেরও ঘোষণা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সমিতির কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চিটাগং ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের মিউচুয়াল বেনিফিট ফান্ড ব্যবস্থাপনা ও বিতরণ বিধিমালা, ১৯৯৪’-এর ৬ নম্বর বিধির আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব সদস্য টানা তিন বছর বা তারও বেশি সময় ধরে সমিতির নির্ধারিত বার্ষিক চাঁদা ও অন্যান্য বকেয়া ফি পরিশোধ করেননি, তাঁদের জন্য ২০ শতাংশ জরিমানাসহ বকেয়া পরিশোধের শেষ সুযোগ দেওয়া হয়েছিল। এ বিষয়ে ৭ জুন ২০২৬ এবং ১৭ জুন ২০২৬ তারিখে পৃথক নোটিশ দিয়ে নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়।

সমিতি জানিয়েছে, নোটিশ পাওয়ার পর অনেক সদস্য তাঁদের বকেয়া পরিশোধ করে সদস্যপদ নিয়মিত করলেও ৭৪০ জন সদস্য নির্ধারিত অতিরিক্ত সময়ের মধ্যেও কোনো অর্থ পরিশোধ করেননি। এ কারণে গঠনতন্ত্রের বিধান অনুসারে ওই ৭৪০ জন সদস্যের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের ‘লিন’ও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বকেয়া পরিশোধ না করা সদস্যদের নামে যদি সমিতির কোনো চেম্বার বরাদ্দ থেকে থাকে, তবে বকেয়া না দেওয়ার কারণে সেই চেম্বার বরাদ্দও অবিলম্বে বাতিল করা হবে। তবে যেসব সদস্য বিজ্ঞপ্তি প্রকাশের আগেই বকেয়া পরিশোধ করেছেন কিন্তু তাঁদের নাম প্রকাশিত তালিকায় রয়েছে, তাঁদের দ্রুত সমিতির কার্যালয়ে গিয়ে জমার রসিদ প্রদর্শনের মাধ্যমে তথ্য হালনাগাদ করার অনুরোধ জানানো হয়েছে। সমিতির জ্যেষ্ঠ নেতাদের মতে, এই পদক্ষেপের ফলে বকেয়া চাঁদা আদায়ের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমিতির আর্থিক শৃঙ্খলা শক্তিশালী হবে।


বিডিএলপিবি/এমএম

যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৩৪ বিচারককে বদলি

যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৩৪ বিচারককে বদলি

ছবি: সংগৃহীত 

দেশজুড়ে যুগ্ম জেলা ও দায়র জজ পদমর্যাদার ৩৪ বিচারককে বদলি করেছে সরকার। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে রোববার (৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন মন্ত্রণালয় কর্তৃক  জারি করা ওই আদেশে বদলি হওয়া বিচারকদের আগামী ৭ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদায়ন পাওয়া কর্মকর্তারা নতুন দায়িত্ব পালন করবেন।

বদলিকৃত কর্মকর্তারা হলেন—

১. মো. সামিউল আলম — বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, রংপুর থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, চাঁদপুর। 

২. কাজী ফখরুল আবেদীন — সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, বান্দরবান। 

৩. হোসনে আরা বেগম — যুগ্ম জেলা ও দায়রা জজ, বান্দরবান থেকে বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, চাঁদপুর। 

৪. শারমিন রীমা — যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, পাবনা। 

৫. ইশরাত জাহান — সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ। 

৬. ইসমত আরা তুমি — সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে উপপরিচালক (যুগ্ম জেলা ও দায়রা জজ), দুর্নীতি দমন কমিশন, ঢাকা। 

৭. নাসিমা তালুকদার মুনমুন — যুগ্ম জেলা ও দায়রা জজ, গাইবান্ধা থেকে বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, টাঙ্গাইল। 

৮. মো. একরামুল হক শামীম — স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিপিডিসি, ঢাকা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল। 

৯. ফারহানা ইয়াসমিন — সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লালমনিরহাট। 

১০. মো. নিয়াজ মাখদুম — যুগ্ম জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল থেকে রেজিস্ট্রার (যুগ্ম জেলা ও দায়রা জজ), প্রশাসনিক ট্রাইব্যুনাল, বগুড়া। 

১১. মোছা. শারমিন আক্তার — যুগ্ম জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জ থেকে যুগ্ম মহানগর দায়রা জজ, বরিশাল। 

১২. রাশেদুর রহমান — যুগ্ম জেলা ও দায়রা জজ, যশোর থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বগুড়া। 

১৩. মো. শামসুজ্জামান — যুগ্ম জেলা ও দায়রা জজ, নড়াইল থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, কক্সবাজার।

১৪. কাজী আশরাফুজ্জামান — যুগ্ম জেলা ও দায়রা জজ, বরগুনা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, যশোর।

১৫. জান্নাতুল আদন শিরিন — সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি।

১৬. মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী — অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেহেরপুর থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা।

১৭. মো. এনামুল হক — যুগ্ম জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ।

১৮. তানিয়া বিনতে জাহিদ — অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেহেরপুর।

১৯. নুরুন্নাহার ইয়াসমিন — স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা থেকে বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি।

২০. মুক্তা রানী — বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা।

২১. নয়ন বড়াল — সিনিয়র সহকারী সচিব, আইন কমিশন, ঢাকা থেকে বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, গোপালগঞ্জ।

২২. মোহাম্মদ কফিল উদ্দীন — অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ থেকে চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), লক্ষ্মীপুর।

২৩. রোমানা রোজী — সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), অর্থঋণ আদালত, খুলনা।

২৪. মোছা. রহিমা আক্তার — বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, মাদারীপুর থেকে চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), নারায়ণগঞ্জ।

২৫. এলিছ জাহান — সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), গাজীপুর।

২৬. তানজিনা আক্তার — সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), টাঙ্গাইল।

২৭. স্মরণিকা পাল — সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, সিলেট।

২৮. নুসরাত সাহারা বীথি — স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), মাদারীপুর।

২৯. মো. তাওহীদ-আল-আজাদ — অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নীলফামারী থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, নরসিংদী।

৩০. জনাব মোঃ আরিফুল ইসলাম (২০১৫২০৭০১২) যুগ্ম জেলা ও দায়রা জজ, ঢাকা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, লালমনিরহাট

৩১. জনাব শিপলু কুমার দে (২০১৩২০৬০৬৬) অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি থেকে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), ফেনী

৩২. জনাব মোঃ তোফাজ্জল হোসেন (২০১০২০৪০২০) বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, গাইবান্ধা থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, কুড়িগ্রাম

৩৩. জনাব পারুল আকতার, সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ) আইন ও বিচার বিভাগ, ঢাকা [চীফ লিগ্যাল এইড অফিসার, কুষ্টিয়া হিসেবে পদায়িত] থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ, রংপুর

৩৪. জনাব রাজীভ কুমার রায় (২০১৩২০৬০৬৫) বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, জয়পুরহাট থেকে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ), ঝালকাঠি


বিডিএলপিবি/এমএম