![]() |
| ছবি: সংগৃহীত |
কমিশন সচিবালয়ের ২৮ অক্টোবর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া এবং নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রগুলোর ফটক খুলে দেওয়া হবে। তবে সকাল ১০টা ৫০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীদের মোবাইল ফোন, স্মার্টওয়াচ, হাতঘড়ি, ওয়ালেট, ব্যাগ, বই, ক্যালকুলেটর এবং ডেবিট বা ক্রেডিট কার্ডসহ নিষিদ্ধ সামগ্রী সঙ্গে আনা যাবে না। এসব সামগ্রী পাওয়া গেলে বিধি অনুযায়ী বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া, প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপত্তা তল্লাশি শেষে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। নিরাপত্তা তল্লাশিতে বাধা দেওয়া, অসদাচরণ করা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়া এবং পরীক্ষার আগে নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তি, ২৮ অক্টোবর ২০২৬।

0 coment rios: