![]() |
| ছবি: সংগৃহীত |
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উনবিংশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৬-এ অংশগ্রহণের জন্য আবেদনকারীদের জানানো হয়েছিল যে প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনিবার্য কারণবশত পূর্বে উল্লেখিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
কমিশন জানিয়েছে, প্রাথমিক পরীক্ষার চূড়ান্ত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এ বিষয়ে সকল আবেদনকারীকে কমিশনের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি
বিডিএলপিবি/এমএম
বিভাগ:
পরীক্ষা

0 coment rios: