৮ অক্টো, ২০২৬

অ্যাটর্নি-জেনারেলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত 
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাষ্ট্রদূত এইচ.ই. আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আইনগত বিষয়সহ ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় আইনগত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার ওপর এ সাক্ষাতে গুরুত্ব দেওয়া হয়।


বিডিএলপিবি/এমএম
সূত্র: বাসস


শেয়ার করুন

0 coment rios: