![]() |
| ছবি: সংগৃহীত |
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ৫ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর সঙ্গে তুরস্ক সফরে রয়েছেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এস. এম. আরশাদুল আলম, যুগ্ম সচিব মো. শামসুদ্দিন মাসুম এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. রেজাউল করিম।
যে সম্মেলনে অংশ নিচ্ছেন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য ফিউচার অব জাস্টিস: এ শেয়ার্ড রেসপনসিবিলিটি ফর হিউম্যানিটি’ প্রতিপাদ্যে ইস্তাম্বুলে ৮ ও ৯ অক্টোবর ২০২৬ ‘ইন্টারন্যাশনাল জাস্টিস সামিট–ইস্তাম্বুল ২০২৬’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে আইনমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা এতে অংশ নিচ্ছেন।
৭ অক্টোবর তুরস্ক যাত্রা, ১০ অক্টোবর ফেরার কথা
সরকারি প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, প্রতিনিধিদলটি ৭ অক্টোবর ২০২৬ অথবা নিকটতম সম্ভাব্য তারিখে তুরস্কের উদ্দেশে যাত্রা করবে এবং ১০ অক্টোবর ২০২৬ অথবা নিকটতম সম্ভাব্য তারিখে দেশে ফেরার কথা রয়েছে।
সফরে অংশগ্রহণের সময় ও যাতায়াতসহ পুরো সফরকাল দায়িত্বকাল (অন ডিউটি) হিসেবে গণ্য হবে।
সফরের ব্যয় বহন করবে তুরস্ক সরকার
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সামিটে অংশগ্রহণ-সংক্রান্ত সব ব্যয় তুরস্ক সরকার বহন করবে। ফলে এ সফরের জন্য বাংলাদেশ সরকারকে স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় কোনো ব্যয় বহন করতে হবে না।
প্রজ্ঞাপনটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সেকশন-৮ থেকে জারি করা হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।
বিডিএলপিবি/এমএম
সূত্র: আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

0 coment rios: