![]() |
| ডোপ টেস্ট ১২ অক্টোবর, স্বাস্থ্য পরীক্ষা ১৭ অক্টোবর; মেধাক্রম অনুযায়ী তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে পরীক্ষা |
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
১২ অক্টোবর ডোপ টেস্ট, ১৭ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর সোমবার ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে ২০০ প্রার্থীর ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে।
এরপর ১৭ অক্টোবর শনিবার প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। মেধাক্রম অনুসারে প্রার্থীদের তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
মেধাক্রম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্র:
কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেধাক্রমভিত্তিক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। বিন্যাসটি হলো—
মেধাক্রম ১–৭০: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
মেধাক্রম ৭১–১৪০: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।
মেধাক্রম ১৪১–২০০: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল।
সূত্র: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: