৭ অক্টো, ২০২৬

হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পদের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

ছবি: সংগৃহীত 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ‘অফিস সহকারী’ পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত ১০ অক্টোবর ২০২৬ তারিখের লিখিত পরীক্ষা পরিবর্তন করে ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) নির্ধারণ করা হয়েছে।

পরিবর্তিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময় ও কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট নিয়োগ কমিটির পক্ষে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটির তারিখ ৪ অক্টোবর ২০২৬।

সূত্র: বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি


শেয়ার করুন

0 coment rios: