![]() |
| ছবি: সংগৃহীত |
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আয়নাল হক।
কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট
বিভাগ:
অন্যান্য

0 coment rios: