৮ নভে, ২০২৬

ডিপোজিট মানি রিসিপ্ট জমায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্দেশনা

কোলাজ ছবি 
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন খাতে জমা দেওয়া অর্থের মানি রিসিপ্ট ব্যাংকে জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে সমিতি।

রোববার (৪ নভেম্বর) সমিতির সম্পাদক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমিতির বিভিন্ন খাতে প্রদত্ত ডিপোজিট মানির বিপরীতে ইস্যু করা প্রতিটি মানি রিসিপ্ট ইস্যুর মাসের মধ্যেই সোনালী ব্যাংক পিএলসি, সুপ্রিম কোর্ট শাখায় জমা দিতে হবে।

নির্ধারিত মাসের মধ্যে মানি রিসিপ্ট জমা দেওয়া না হলে ব্যাংক তা গ্রহণ করবে না। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নতুন করে ডিপোজিট মানি রিসিপ্ট সংগ্রহ করতে হবে।

এ বিষয়ে সমিতির সম্মানিত আইনজীবী ও সমিতির দোকানসমূহের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে মানি রিসিপ্ট জমা দেওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছে সমিতি।


সূত্র: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞপ্তি


শেয়ার করুন

0 coment rios: