![]() |
| ছবি: সংগৃহীত |
ডা. বদরুদ্দোজা তারেক রহমানকে ‘দুর্নীতি ও দুঃশাসনের গুরু’ হিসেবে উল্লেখ করে বই লেখার কারণে আগেও আলোচনায় এসেছিলেন। তার নিয়োগের বিরুদ্ধে রিটটি করেছেন সিটি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিচালক ডা. মোহাম্মদ রিফায়েত উল্লাহ শরীফ। তার পক্ষে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন আবেদনটি দায়ের করেন।
গত ৫ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। শনিবার (৭ নভেম্বর) আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তর স্মারক নম্বর ২০৯৫-৯৯/ক.প.-এর মাধ্যমে ডা. এ এস এম বদরুদ্দোজাকে সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়।
রিটকারীর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ডা. বদরুদ্দোজা ২০১৫ সালে কলেজে নিজের মালিকানাধীন সব শেয়ার বিক্রি করে দেন। এরপর ২০১৭ সালে তিনি গভর্নিং বডির চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন। তার বিক্রি করা শেয়ারগুলো কিনে নেন বর্তমান রিটকারী ডা. রিফায়েত উল্লাহ শরীফ।
রিটে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ১৮(২) ধারা অনুযায়ী, গভর্নিং বডির চেয়ারম্যান উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত হতে হবে। একই সঙ্গে পরিচালনা পর্ষদের ৫০ শতাংশ সদস্য উদ্যোক্তাদের পক্ষ থেকে থাকার বিধান রয়েছে। ফলে নিজের সব শেয়ার বিক্রি করে দেওয়ার পর ডা. বদরুদ্দোজার উদ্যোক্তা হিসেবে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা থাকার কথা নয় বলে দাবি করেছেন রিটকারী।
আবেদনে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ডা. রিফায়েত উল্লাহ শরীফ আন্দোলনকারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছিলেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে ডা. বদরুদ্দোজা তাকে কলেজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী সময়ে বিশেষ তদবিরের মাধ্যমে তিনি গভর্নিং বডির চেয়ারম্যান পদে মনোনয়ন নেন বলে রিটে অভিযোগ করা হয়েছে।
বইয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে যেসব মন্তব্য
ডা. এ এস এম বদরুদ্দোজার লেখা বইটির নাম ‘বঙ্গবন্ধুর কাল্পনিক সাক্ষাৎকার ও কয়েকটি নিবন্ধ’। বইটি প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
বইটির ৭৮ পৃষ্ঠায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তাকে ‘দুর্নীতি ও দুঃশাসনের গুরু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই পৃষ্ঠায় বিএনপি সরকারের পাঁচ বছরের শাসনামলের নৈরাজ্যের জন্য তারেক রহমানকে প্রধান দায়ী ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।
বেগম খালেদা জিয়া সম্পর্কে বইটির ৭৯ পৃষ্ঠায় তার বিরুদ্ধে কঠোর সমালোচনামূলক বক্তব্য রয়েছে। সেখানে তার কর্মকাণ্ডের জন্য শাস্তি ভোগ করতে হবে বলে মন্তব্য করার পাশাপাশি গণতন্ত্র ধ্বংসের পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বইটির ১০ ও ৪২ পৃষ্ঠায় তার চরিত্র, ক্ষমতায় আসার প্রক্রিয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা হয়েছে। লেখক তাকে চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় আসা ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে লুটপাটের রাজনীতির সূচনার অভিযোগ তুলেছেন।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার সরকারের সময়কার র্যাবকে ‘সরকারি খুনী বাহিনী’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বিএনপি সরকারের শাসনব্যবস্থাকে ‘নব্য স্বৈরশাসন’ বলে অভিহিত করা হয়েছে।
অন্যদিকে, একই বইয়ের ২১ পৃষ্ঠায় ‘জননেত্রী শেখ হাসিনা : সোনার বাংলার পথিকৃৎ’ শিরোনামে শেখ হাসিনার প্রশংসামূলক একটি নিবন্ধও রয়েছে।
সূত্র: জাগো নিউজ ২৪

0 coment rios: