৮ নভে, ২০২৬

অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম

ছবি: সংগৃহীত 
ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। আগামী ৩০ নভেম্বর থেকে তার অবসর কার্যকর হবে। একই সঙ্গে অবসর-উত্তর ছুটি (পিআরএল) হিসেবে তিনি এক বছরের ছুটি পাচ্ছেন।

গত ৫ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. রফিকুল ইসলামের জন্ম ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। ৫৯ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৩(১)(ক) ধারা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

এ ছাড়া ছুটি প্রাপ্যতা থাকায় একই আইনের ৪৭ ধারা অনুসারে ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ১২ মাসের জন্য তাকে পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ৩০ নভেম্বর বিকেলে বর্তমান পদের দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করে অবসর-উত্তর ছুটিতে যাওয়ার জন্য মো. রফিকুল ইসলামকে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন 




শেয়ার করুন

0 coment rios: