![]() |
| ছবি: সংগৃহীত |
তলব করা দুই আইনজীবী হলেন তানিয়া সুলতানা ও মিজানুর রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান। তিনি জানান, একই মামলায় একজন আসামি সাধারণত একবারই আগাম জামিন নেওয়ার সুযোগ পান। কিন্তু সংশ্লিষ্ট মামলায় তথ্য গোপন করে একই আসামির পক্ষে তিনবার আগাম জামিন নেওয়া হয়েছে।
বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট দুই আইনজীবীকে তলব করে তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেন আদালত।
আগামী রোববার তাঁদের উপস্থিত হয়ে এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হবে।
সূত্র: কালবেলা
বিভাগ:
আদালত প্রাঙ্গণ

0 coment rios: