৫ নভে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

ছবি: সংগৃহীত 
আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে, তাঁর সঙ্গে আটক হওয়া ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে আটক করে ডিবি। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আটকের বিষয়ে বিকেলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, ডিবিসি নিউজের কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তাঁদের নিরাপত্তার স্বার্থে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরে মধ্যরাতে ডিবির অতিরিক্ত কমিশনার নিশ্চিত করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থ চলাকালে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ইকবাল সোবহান চৌধুরী এজাহারভুক্ত আসামি। ওই মামলাতেই তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, একই ঘটনায় আটক সাংবাদিক রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাঁকে মুক্তি দেওয়ার কার্যক্রম চলছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার।

সূত্র: ইত্তেফাক


শেয়ার করুন

0 coment rios: