১১ নভে, ২০২৬

সিভিল জজ নিয়োগের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব জাতীয় সংসদে

ভিডিও থেকে সংগৃহীত 
সিভিল জজ (সহকারী জজ) পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বিচার বিভাগে প্রবেশের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ প্রস্তাব তুলে ধরেছেন সংসদ সদস্য সাবিকুন্নাহার।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। সংসদে তাঁর বক্তব্যের ভিডিওতে এ বিষয়ে প্রস্তাব তুলে ধরতে দেখা যায়।

বর্তমানে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের সাধারণ সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে বিভিন্ন পদের নিজস্ব নিয়োগবিধিতে এর চেয়ে বেশি বয়সসীমা নির্ধারিত থাকলে তা বহাল রাখার বিধান রয়েছে।

সিভিল জজ পদে নিয়োগের বয়সসীমা ৩৫ বছর করা হলে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং বিচার বিভাগে যোগ দিতে আগ্রহী প্রার্থীদের জন্য সুযোগ বাড়তে পারে।

তবে সংসদে উত্থাপিত এ প্রস্তাবের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা আইনগত পরিবর্তন হয়নি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট নিয়োগবিধিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

ভিডিও: জাতীয় সংসদ অধিবেশন

বিডি ল পোস্ট



শেয়ার করুন

0 coment rios: