২৬ সেপ, ২০২৬

Investigation, Inquiry ও Trial: ফৌজদারি মামলার তিন গুরুত্বপূর্ণ ধাপ

বাংলাদেশে ফৌজদারি কার্যবিধি (CrPC), ১৮৯৮ অনুযায়ী Investigation (তদন্ত), Inquiry (অনুসন্ধান) এবং Trial (বিচার)—ফৌজদারি বিচারপ্রক্রিয়ার পৃথক তিনটি পর্যায়।

১. Investigation (তদন্ত):
ফৌজদারি কার্যবিধির ধারা ৪(১)(l) অনুযায়ী, অপরাধের প্রমাণ সংগ্রহ ও ঘটনার সত্যতা উদঘাটনের জন্য পুলিশ বা আইনানুগভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির পরিচালিত কার্যক্রমকে তদন্ত বলা হয়।
ধারা ১৫৪–১৭৬-এ তদন্তের বিভিন্ন বিধান রয়েছে; এর মধ্যে ধারা ১৫৬ পুলিশকে আমলযোগ্য (cognizable) অপরাধ তদন্তের ক্ষমতা দিয়েছে।

২. Inquiry (অনুসন্ধান):
ধারা ৪(১)(k) অনুযায়ী, Trial ছাড়া ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত অনুসন্ধানকে Inquiry বলা হয়। অর্থাৎ, এটি আদালত/ম্যাজিস্ট্রেটের বিচারিক অনুসন্ধান, যা বিচার শুরুর পূর্ববর্তী বিভিন্ন পর্যায়ে হতে পারে।

৩. Trial (বিচার):
CrPC-তে Trial-এর আলাদা সংজ্ঞা নেই। তবে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগের বিচার, সাক্ষ্য গ্রহণ, জেরা, যুক্তিতর্ক এবং শেষে দোষী বা নির্দোষ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার প্রক্রিয়াই সাধারণভাবে Trial বা বিচার। এ বিষয়ে CrPC-এর অধ্যায় XVIII–XXII-তে বিভিন্ন আদালতে বিচার পরিচালনার বিধান রয়েছে।

সহজভাবে পার্থক্য:

Investigation: পুলিশ/ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি → প্রমাণ সংগ্রহ ও অপরাধের তদন্ত।

Inquiry: আদালত/ম্যাজিস্ট্রেট → বিচার শুরুর আগে অনুসন্ধান।

Trial: আদালত → সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার ও রায়।


বিডিএলপিবি/মাসুম


শেয়ার করুন

0 coment rios: