![]() |
| ছবি: সংগৃহীত |
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদ নগরের তিন নাম্বারের ফালা মসজিদ গলির ১০/২ নাম্বার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। লালবাগ থানার ওসি জামিল হোসেন জানান, আনোয়ার হোসেন জর্জ কোর্টে প্রাকটিস করতেন। তবে ২০১২ সালের পর পর থেকে তিনি কোর্টে অনিয়মিত ছিলেন।
ওসি জানান, আনোয়ার হোসেন ওই রুমটিতে একাই থাকতেন। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে তার মৃত্যু হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই তিনি চার হাজার টাকা ভাড়ায় রুমটিতে উঠেছিলেন।
ঘটনাস্থলে সিআইডির ফরেন টিমের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
এ ছাড়া পুলিশ তার সঙ্গে থাকা ড্রাইভিং লাইন্স উদ্ধার করেছে। সেখানে ঠিকানা ৩১২ নম্বর জগন্নাথ সাহা রোড উল্লেখ রয়েছে। পুলিশ তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: