![]() |
| ছবি: সংগৃহীত |
শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি এ সাক্ষাত করেন।
বর্তমানে শিশু রামিসা মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য অপেক্ষায় রয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে রামিসার বাবা অ্যাটর্নি-জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।
অ্যাটর্নি জেনারেল রামিসার বাবাকে বলেন, বর্তমান সরকার তাদের সঙ্গে আছে এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অ্যাটর্নি জেনারেল অফিস কার্যকর ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন।
সূত্র: ঢাকা পোস্ট (২৬/০৯/২০২৬)
বিভাগ:
অন্যান্য

0 coment rios: