![]() |
| ছবি: সংগৃহীত |
২০২৪ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গত মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন। ইতোমধ্যে আদেশটি কার্যকর হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার চাকরির নথিতেও পদাবনতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৩-এর ৪(১)(ঘ) বিধি অনুসারে মো. জিলানী চৌধুরীকে নিম্নতর পদে অবনমন করা হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার দায়িত্বের অবসান ঘটেছে। এখন থেকে তাকে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
সূত্র: চ্যানেল ২৪
বিভাগ:
আদালত প্রাঙ্গণ

0 coment rios: