![]() |
| ছবি: সংগৃহীত |
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সাঈদ খোকনকে রিমান্ড শুনানির জন্য প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। এ সময় ভ্যান থেকে তাকে নামানোর দৃশ্য ধারণ করতে গেলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাকিল আহম্মেদ সেতুর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী বাধা দেন।
একপর্যায়ে ওই সাংবাদিককে আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
পরবর্তী সময়ে সাঈদ খোকনকে রিমান্ড শুনানির জন্য আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় শুনানিতে অংশ নিতে যাওয়ার পথে তার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে আটকে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে। পরে তাকে আটক করে সূত্রাপুর থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন আগামীর সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ রানা। তিনি জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় ছাত্রদল নেতা শাকিল আহম্মেদ সেতু তাকে বাধা দেন। একপর্যায়ে আওয়ামী লীগের দালালি করতে এসেছেন বলে মন্তব্য করে তার সাংবাদিক পরিচয়পত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
মাসুদ রানা বলেন, আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের বাধা ও হয়রানির ঘটনা অনাকাঙ্ক্ষিত।
সূত্র: ঢাকা পোস্ট।

0 coment rios: