৬ নভে, ২০২৬

রংপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

ছবি: সংগৃহীত 
রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় লেবু মিয়া (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লেবু মিয়া। পরে তাঁকে অচেতন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার একরামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত লেবু মিয়ার বাড়ি নীলফামারী জেলায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি ২০২০ সাল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

ডেপুটি জেলার আরও জানান, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লেবু মিয়ার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: বাসস


শেয়ার করুন

0 coment rios: