৬ নভে, ২০২৬

সুপ্রিম কোর্টে নির্ধারিত পোশাক ও আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে পারবেন না অ্যাডভোকেটস ক্লার্ক

ছবি: সংগৃহীত 
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অধীন সব অ্যাডভোকেটস ক্লার্কের জন্য নির্ধারিত পোশাক পরিধান এবং সমিতি কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র (আইডি কার্ড) দৃশ্যমানভাবে ধারণ করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৮ নভেম্বর ২০২৬ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

গত ৫ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমিতির কার্যক্রমে শৃঙ্খলা, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সমিতির আওতাধীন সব অ্যাডভোকেটস ক্লার্ককে দায়িত্ব পালনের সময় নির্ধারিত পোশাক পরিধান করতে হবে এবং সমিতি কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র (আইডি কার্ড) দৃশ্যমানভাবে ধারণ করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, আগামী ৮ নভেম্বর থেকে নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া কোনো অ্যাডভোকেটস ক্লার্ক ওকালতনামার স্টিকার ক্রয় করতে পারবেন না এবং আদালত প্রাঙ্গণে প্রবেশও করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব অ্যাডভোকেটস ক্লার্ককে এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সমিতিরপ্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সূত্র: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞপ্তি 


শেয়ার করুন

0 coment rios: