![]() |
| ছবি: সংগৃহীত |
বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত। দ্রুত সময়ের মধ্যে রুলের জবাব দিতেও বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের এ আদেশের ফলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি স্থগিত কিংবা পিছিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা বা সম্পূরক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনও রয়েছে।
তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করে। এতে ফল পুনর্বিবেচনার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী।
এ অবস্থায় পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে হাইকোর্টের এ নির্দেশনা এলো।
সূত্র: সময় নিউজ

0 coment rios: