![]() |
| ছবি: সংগৃহীত |
সোমবার (২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আখতারুজ্জামানের আইনজীবী মুহাম্মদ শিশির মনির।
এর আগে গত ১ নভেম্বর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আখতারুজ্জামানকে জামিন দেন। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে চেম্বার আদালতে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তার ও জামিনের পটভূমি
মামলাসূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে তিনি জামিনের আবেদন করলে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তা নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গত ১ নভেম্বর হাইকোর্ট তাঁকে জামিন দেন, যা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতের দ্বারস্থ হয়।
মামলার অভিযোগ
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর রাজধানীর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হুমকি-ধমকির ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন

0 coment rios: