![]() |
| ছবি: সংগৃহীত |
রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আপিল বিভাগের চেম্বার জজ-২ আদালতের বিচারপতি ফারাহ মাহবুব অনিবার্য কারণবশত চলতি সপ্তাহে এ আদালতে কোনো শুনানি গ্রহণ করবেন না। জনস্বার্থে এ সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য অ্যাটর্নি জেনারেল, আইন ও বিচার বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
সূত্র: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি।
বিভাগ:
আদালত প্রাঙ্গণ

0 coment rios: