![]() |
| ছবি: সংগৃহীত |
মঙ্গলবার (২৭ অক্টোবর) রুমির আইনজীবী এইচ. এম. রুহুল আমীন মোল্লা (হাসান) গণমাধ্যমকে এসব তথ্য জানান।
আইনজীবী বলেন, আইনি সহায়তা নিতে সোমবার বিকেল থেকে বেশ কিছু সময় তাঁর চেম্বারে অবস্থান করেন শাহজালাল রুমি। টঙ্গী পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানির তারিখ এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, শাহজালাল রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিচারব্যবস্থার ওপর তাঁর আস্থা রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সুবিচার নিশ্চিত করতে চান।
যেভাবে ঘটনার সূত্রপাত
গত ২১ অক্টোবর গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমি মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। অন্যদিকে, শিক্ষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা দায়েরের বিষয়টিও সামনে আসে।
উল্লেখ্য, এর আগে শাহজালাল রুমি দেশ ছেড়েছেন বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে তাঁর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, তিনি বর্তমানে দেশেই অবস্থান করছেন এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।
সূত্র: ঢাকা পোস্ট

0 coment rios: