![]() |
| ছবি: সংগৃহীত |
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ। বর্তমানে দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ফলে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত ভোক্তাদের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।
নোটিশদাতার অভিযোগ, দেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রপ্তানি করা হয়েছে।
তৃতীয় দেশে পুনঃরপ্তানির অভিযোগ
নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ থেকে তুলনামূলক কম দামে ইলিশ আমদানির পর ভারতের কিছু আমদানিকারক তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন বাজারে বেশি দামে পুনঃরপ্তানি করে বিপুল মুনাফা করছেন।
নোটিশদাতার দাবি, বাংলাদেশি ইলিশ তৃতীয় দেশে পুনঃরপ্তানি করা হলে সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয় থেকে বাংলাদেশ বঞ্চিত হতে পারে। একই সঙ্গে দেশের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদের যথাযথ অর্থনৈতিক মূল্যও বাংলাদেশ নাও পেতে পারে।
আইনি নোটিশে বলা হয়েছে, ইলিশ রপ্তানির ক্ষেত্রে দেশের ভোক্তা স্বার্থ, বাজার পরিস্থিতি এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
দাবি না মানলে রিট দায়ের:
নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তাই ইলিশ রপ্তানির বিষয়ে জনস্বার্থ ও জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নোটিশদাতার ভাষ্য অনুযায়ী, সরকার এখনো ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেয়নি। তবে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাধারণ ভোক্তার স্বার্থ ও দেশের অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনায় রাখার অনুরোধ জানিয়ে আগাম এই আইনি নোটিশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিডিএলপিবি/মাসুম

0 coment rios: