![]() |
| ছবি: সংগৃহীত |
শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলামের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য জানতে পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, সেলিমের বিরুদ্ধে ৩৬টির বেশি মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস শনাক্ত, আরো আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তার অপরাধের কৌশল সম্পর্কে তথ্য জানতে তাকে সাত দিনের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট র্যাব-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের সেক্টর-৭-এর ব্লক-৫ এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, ১১০ গ্রাম কথিত হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ৪৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেনি সেলিম।
বিডিএলপিবি/এমএম
সূত্র: এনপিবি (২২.০৮.২০২৬)

0 coment rios: