ছবিঃ সংগৃহীত
চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অধ্যাপক ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামালসহ আট জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তদন্ত সংস্থা কর্তৃক এই প্রতিবেদন দাখিলের তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ড. জাফর ইকবাল, ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ। যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
বিভাগ:
মামলা

0 coment rios: