এনরোলমেন্ট লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আজ, ৭ জুলাই, এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয় বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে। উক্ত নোটিশ মোতাবেক, এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২-০৮-২০২৬ইং তারিখ, শনিবার, সকাল ৯:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত।
নোটিশে উল্লেখ করা হয়, 'এতদ্বারা স্মারক নং-বিবিসি/এনরোল/২০২৬/১৬৮১, তারিখে: ১২-০৬-২০২৬ইং মূলে প্রকাশিত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ই জুলাই, ২০২৬ইং তারিখের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিগত ১২-০৬-২০২৬ইং তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২২-০৮-২০২৬ইং তারিখ, রোজ শনিবার সকাল ৯:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত ৪ (চার) ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হবে।'
নোটিশে আরো বলা হয়, 'উক্ত লিখিত পরীক্ষার সকল প্রার্থীকে অবশ্যই নির্ধারিত ওয়েব লিঙ্ক (bar.teletalk.com.bd) ব্যবহার করে নিজ নিজ ফরম পূরণ/প্রোফাইল সাবমিট করতে হবে। অন্যথায় তাদের জন্য লিখিত পরীক্ষার প্রবেশ-পত্র ইস্যু করা হবে না। পরীক্ষা-বিধি মোতাবেক এনরোলমেন্ট লিখিত পরীক্ষার রি-অ্যাপিয়ার প্রার্থীদের অনলাইন ফরম পূরণ, ফি প্রদান এবং রেগুলার প্রার্থীদের প্রোফাইল সাবমিট সম্পকিত বিস্তারিত তথ্যাদি শীঘ্রই প্রকাশ করা হবে।'
সর্বপরি নোটিশে উল্লেখ করা হয়, 'পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।'
বিডিএলপিবি/এমএম

0 coment rios: