৭ জুল, ২০২৬

মিনিট্রাক থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, ৩ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত 

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় প্রায় আট বছর আগে ২০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইয়াছমিন আরা এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুর রহমান জানান, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আব্দুর রহিম স্বপন ও মো. সোহেলকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় আসামি মো. জসিমকে একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর ধারায় তাকে তিন বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় তিন আসামিই পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রায় ঘোষণার সময় তিন আসামিই পলাতক ছিলেন। তাই তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।


বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: