![]() |
| ছবিঃ সংগৃহীত |
গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আনোয়ার হোসেন।
উল্লেখ্য, মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার ১১১ জন আসামি এবং অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে সারাদিন অবস্থান করেন। তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাস্তা বন্ধ করে দেন। এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে এবং খালেদা জিয়া যাতে সমাবেশে যোগ দিতে না পারেন, সে উদ্দেশ্যে রাস্তায় আতঙ্ক সৃষ্টি করা হয়। অভিযোগে আরও বলা হয়, এভাবে তার গণতান্ত্রিক অধিকার খর্ব করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
বিডিএলপিবি/এমএম
সূত্রঃ এখন টিভি

0 coment rios: