 |
| ছবি: সংগৃহীত |
দেশের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব প্রদান করে সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক এই দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ১১ জন সংসদ সদস্য। এ রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদি করা হয়েছে।
রিটকারী ১১জন হলেন: পাবনা-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন এবং চট্টগ্রাম আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।
উপরে উল্লেখিত ১১ জন সংসদ সদস্যের হয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্ধারিত সেকশনে রিট পিটিশনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রবিবার (৩০ আগস্ট) রিট দায়েরের তথ্য গণমাধ্যমকে নিশ্চত করেন তিনি।
আইনজীবীর বক্তব্য: মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালেও একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সে সময় রিট আবেদন করা হলে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বেআইনি।
রিটকারীদের বক্তব্য: রিটকারী সংসদ সদস্যদের মতে, জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্তের কোনো আইনগত কর্তৃত্ব রয়েছে কি না এবং এটি সংবিধান ও প্রচলিত আইনকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা আদালতের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।
বিডিএলপিবি/এমএম
সূত্র: বাংলা ট্রিবিউন (২৩.০৮.২০২৬)