৩১ আগ, ২০২৬

‘আইফোন কিনতে’ শিশুকে বিক্রির অভিযোগ, বাবা আটক

কোলাজ ছবি
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুসন্তানকে বিক্রি করে সেই টাকায় আইফোন কেনার ঘটনায় অভিযুক্ত বাবা মো. মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের তথ্য নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম।

ঘটনার বিবরণ:  শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে ইমরান হোসেন নামের এক ব্যক্তির কাছে লিখিতভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে মারুফের বিরুদ্ধে।পরিবার অভিযোগ করে, ওই টাকা ও নিজের পুরোনো আইফোনের সঙ্গে অতিরিক্ত টাকা যোগ করে মারুফ নতুন আইফোন কিনেছেন। প্রাথমিক তদন্তে জানতে পেরে শিশুটিকে গলাচিপার চর কাজল এলাকা থেকে উদ্ধার করতে গেছে পুলিশ।

পুলিশের ভাষ্য: দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ঢাকায় ইমরানের সঙ্গে মারুফ রাজমিস্ত্রির কাজ করেন। সেই সুবাদে ইমরানের কাছে শিশুটিকে বিক্রি করেছেন বলে জানতে পেরেছে পুলিশ। ইমরান হোসেনকেও থানায় আনার প্রক্রিয়া চলছে।


বিডিএলপিবি/এমএম
সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা (৩০.০৮.২০২৬)


শেয়ার করুন

0 coment rios: