![]() |
| ছবি: সংগৃহীত |
আদালতের রায়: রোববার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি সোহেল মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার ঘটনা: ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে গোপীবাগ এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বের হন নজির আহম্মদ। মনির নজির আহম্মদের পাশ দিয়ে দ্রুতগতিতে একটু সামনে গিয়ে বিপ্লব ওরফে বশির (১৮) কে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। বিপ্লব চিৎকার করলে নজির আহম্মদসহ কয়েকজন মনিরকে জাপটে ধরেন। বিপ্লবকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে, পরে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিনই নজির আহম্মদ ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডিএলপিবি/এমএম
সূত্র: ডেইলি সান বাংলা (৩০.০৮.২০২৬)

0 coment rios: