মামলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মামলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৭ জুল, ২০২৬

রাজধানীর বাসাবাড়ির ময়লা অপসারণে ফি আদায় বন্ধে রিট

রাজধানীর বাসাবাড়ির ময়লা অপসারণে ফি আদায় বন্ধে রিট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট|ছবি: সংগৃহীত 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নিতে ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। তিনি এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও যুক্ত করেছেন।

রিটআইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান সংবাদমাধ্যমকে এবং সোশ্যাল মিডিয়ায় বলেন, সিটি কর্পোরেশন বাসাবাড়ি থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে। সেখানে বর্জ্য সরানো, হস্তান্তরসহ কয়েকটি খাত রয়েছে। হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে ময়লা অপসারণ হিসেবে একবার ফি নেওয়া হচ্ছে। এ কারণে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশন প্রতি মাসে টাকা নিতে পারে না। এটি বেআইনি। তিনি জানান, কর্পোরেশনের বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

এর আগে, সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ময়লার বিল উত্তোলন বন্ধ চেয়ে গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর পৃথক আবেদন দেন এই আইনজীবী। এতে ফল না পেয়ে চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর আইনি নোটিশ পাঠান। এতে দৃশ্যমান ফল না পেয়ে রিট দায়ের করেন বলে জানান আবেদনকারী।


বিডিএলপিবি/এমএম

জুলাই গণহত্যা : ফেরদৌস-শাওনসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণহত্যা : ফেরদৌস-শাওনসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

ছবি: সংগৃহীত 
চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের অভিযোগ দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামে একটি সংগঠন।

রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।

অভিযুক্ত অন্যরা হলেন- চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম ও সাংবাদিক আনিস আলমগীর।
 
অভিযোগে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত রয়েছেন এসব তারকারা। এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে এ অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে সাংবাদিকদের আয়াস বলেন, বরাবরের মতোই জুলাই গণ–অভ্যুত্থানকে কটাক্ষ করছেন শান্তা ফারজানা, মোমিন মেহেদীসহ বেশ কিছু তারকা। অথচ ৫ আগস্টের দিনই হাসিনাসহ আওয়ামী লীগের পতন হয়েছিল। আগামীতে আওয়ামী লীগ কোনোভাবে ফিরবে না। কিন্তু এই দোসররা মাঝে মাঝে আইনজীবী বা শিক্ষাবিদ হয়ে ফিরে আসার চেষ্টা করছেন। তবে সেটি আমরা হতে দেবো না।


বিডিএলপিবি/এমএম
সোর্স: চ্যানেল ২৪

শাপলা হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

শাপলা হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ছবি: সংগৃহীত 
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান। 

এদিন এ মামলায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে। 

বর্তমানে এই মামলায় গ্রেফতার রয়েছেন ৯ জন। তারা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।


সোর্স: ঢাকা পোস্ট
বিডিএলপিবি/এমএম

ফিটনেস সনদ ছাড়া যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রুল

ফিটনেস সনদ ছাড়া যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রুল

সুপ্রিম কোর্ট: ছবি- সংগৃহীত 
যানবাহনের বডিতে বা উইন্ডশিল্ডে (সামনের কাচে) ফিটনেস সনদ প্রদর্শন করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ করার লক্ষ্যে জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কুইক রেসপন্স টিম গঠন, বেপরোয়া গতি কমাতে প্রতিটি গণপরিবহনে ভেতরে-বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপন এবং একতলা বিশিষ্ট বাসকে ডাবল ডেকারে রূপান্তর ঠেকাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেটিও জানতে চেয়েছেন আদালত। 

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রবিবার (২৬ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় সেন্টমার্টিন পরিবহনের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান রিটটি দায়ের করেন। আইনজীবী বাহাউদ্দিন আল ইমরানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে করা তার আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।


বিডিএলপিবি /এমএম

২৬ জুল, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

কোলাজ ছবি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং তৎকালীন সময়ে নীরব থেকে আওয়ামী লীগ সরকারকে সহায়তার অভিযোগে সাবেক দুই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি এবং রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদনগুলো জমা দেওয়া হয়। বাংলাদেশ আজাদ পার্টির পক্ষে অভিযোগ দায়েরের পর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। 

তিনি বলেন, ‘‘সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ ও হাজার হাজার মানুষ আহত হলেও সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হিসেবে মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর ভূমিকা নেননি। এছাড়া ৫ আগস্ট পর্যন্ত আয়নাঘর, গুম ও নির্বিচারে হত্যার বিষয়েও তিনি নীরব ছিলেন। অপরাধগুলোতে তার মৌন সম্মতি থাকায় এবং ফ্যাসিবাদের সুবিধাভোগী হিসেবে কাজ করায় এ অভিযোগ আনা হয়েছে’’

দলের পক্ষ থেকে ট্রাইব্যুনালে ব্রিফিংকালে জানানো হয়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং পরবর্তী সময়ে সংঘটিত গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধের সময় এই দুজন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। আইনগত 'সুপিরিয়র রেসপনসিবিলিটি' বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতি অনুযায়ী, রাষ্ট্র ও সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে থেকে অন্যায়ের প্রতিবাদ না করা এবং ফ্যাসিবাদের সহযোগী হওয়ার দায় তারা এড়াতে পারেন না।

এদিকে, একই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুবিধা প্রদান ও সহায়তার অভিযোগ এনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি পৃথক অভিযোগ দায়ের করেছে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’।

উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর আজ সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার স্থানত্যাগের পরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আইনি পদক্ষেপের খবর সামনে এলো।


বিডিএলপিবি/এমএম

২২ জুল, ২০২৬

এমপি নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলা : এক আসামি কারাগারে

এমপি নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলা : এক আসামি কারাগারে

ছবি: সংগৃহীত 

এক নারীর (নিজের স্ত্রী হিসেবে দাবীকৃত) সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) পল্লবী থানায় দায়ের করা এ মামলায় গাজী নজরুল ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে। ওবায়দুর রহমানের অভিযোগ, এমপির ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং ভিডিও ফাঁসের সন্দেহে তাকে ‘মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা’ করেন আসামিরা। বাকি চার আসামি হলেন- মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ, আমিনুর রহমান ও রাকিবুল হাসান।

তাদের মধ্যে আমিনুর রহমানকে মামলা হওয়ার পরপরই গ্রেফতার করে পুলিশ। বুধবার (২২ জুলাই) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের এসআই রাকিবুল হুদা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনিআসামি আমিনুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তিনি এ মামলার তদন্ত করে আগামী ২৪ অগাস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেন বলে জানান প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম।


বিডিএলপিবি/এমএম

শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব

শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব

সুপ্রিম কোর্টঃ ছবি- সংগৃহীত 

আদালতের আদেশ অমান্য করায় শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালক অধ্যাপক ডঃ মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ আগস্ট তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।

পরে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, মাদারীপুরের রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা দায়িত্ব পালনরত অবস্থায় অন্য একজন ব্যক্তিকে শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়ন-ব্যায়ন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে এক রিট পিটিশন দায়ের করেন। ওই রিট পিটিশনে স্থগিত আদেশ থাকার পরও শিক্ষা অধিদপ্তর এই আদেশ স্থগিত করে কোনো চিঠি পাঠাননি। যার ফলে আদালত অবমাননার আবেদন দায়ের করেন অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা। ওই আদালত অবমাননার মামলায় আজ আদালত শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান ও প্রফেসর বি এম আব্দুল হান্নানকে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।


বিডিএলপিবি/এমএম

২১ জুল, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ২৩ জুলাই হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ২৩ জুলাই হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি, গ্রেপ্তার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেন।

এর আগে প্রায়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পলাতক আসামী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ আবেদন করা হয় এবং শুনানি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মেজর (অব.) মোজাফফর। ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বিডিএলপিবি/এমএম


মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

ফাইল ছবি

প্রায়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পলাতক আসামী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ আবেদন করা হয় এবং আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে, মোজাফফরের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উল্লেখ্য, ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মেজর (অব.) মোজাফফর। ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বিডিএলপিবি/এমএম
সোর্স: এনপিবি নিউজ

পুরুষ নির্যাতন দমনে আইন চেয়ে হাইকোর্টে রিট দায়ের

পুরুষ নির্যাতন দমনে আইন চেয়ে হাইকোর্টে রিট দায়ের

ছবি: সংগৃহীত 

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করা হয়েছে যেখানে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিবকে বিবাদী করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

রিট বলা হয়েছে, যদি একটি ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হয়, তবে আইনের সমতা ও ন্যায়বিচারের স্বার্থে নারীরা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর অপব্যবহার করতে পারবে না। এছাড়া বিবাদীদের ওপর ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়ন করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে রিটে।

রিটে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না; এবং ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ বা ‘যৌতুক আইন’ অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য বিবাদীদের কেন ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া, রিটে রুল শুনানি পেন্ডিং থাকা অবস্থায়, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য বিবাদীদেরকে  ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ দিতে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।


বিডিএলপিবি/এমএম

চকরিয়া-সুন্দরবনের ২১ হাজার একর বনভূমি রক্ষায় হাইকোর্টের রুল

চকরিয়া-সুন্দরবনের ২১ হাজার একর বনভূমি রক্ষায় হাইকোর্টের রুল

ছবি: সংগৃহীত 

কক্সবাজারের চকরিয়া-সুন্দরবনকে সংরক্ষিত বন থেকে অবমুক্তকরণ (ডি-রিজার্ভ) কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সেখান থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বনভূমি কেন পুনরুদ্ধার করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক জনস্বার্থমূলক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে বেলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুমানা শারমিন।

বেলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালত তার রুলে চকরিয়া-সুন্দরবনকে সংরক্ষিত বন থেকে অবমুক্ত করার প্রজ্ঞাপন এবং বনভূমি পুনরুদ্ধারে বিবাদীদের ব্যর্থতাকে কেন ‘অসাংবিধানিক, স্বৈরাচারী, বেআইনি, আইনি কর্তৃত্ববহির্ভূত এবং জনস্বার্থবিরোধী’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে।

একইসঙ্গে দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় এলাকায় বিস্তৃত ২১ হাজার ২০ দশমিক ৪৫ একর আয়তনের ‘চকরিয়া-সুন্দরবন’ থেকে ‘সকল অবৈধ ইজারা বা বরাদ্দ বাতিল করে এবং সকল অবৈধ ও অননুমোদিত দখলদারদের উচ্ছেদ করে’ কেন ওই বনভূমি সুরক্ষা, সংরক্ষণ ও পুনঃপ্রতিষ্ঠা করার নির্দেশ দেওয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে- ওই বনভূমির সকল ইজারাদার ও বরাদ্দপ্রাপকদের একটি তালিকা প্রস্তুত করা এবং প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট বিবাদীদের মাধ্যমে উক্ত বনের জন্য একটি ‘পুনঃপ্রতিষ্ঠা পরিকল্পনা’ (Restoration Plan) প্রস্তুত করে তা আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিল করা।

রিট আবেদনে চকরিয়া উপজেলার চরণদ্বীপ, রামপুর, রিংভং, পালকাটা, বদরখালীঘোনা, ডেমুশিয়া, কোনাখালীরঘোনা, বেহুলামাণিকচর, পেকুয়া, মগনামা, উজানটিয়া, খিলসাদেকসহ বিস্তীর্ণ মৌজার নাম উল্লেখ করে এসব এলাকা অবৈধ দখলমুক্ত করার আবেদন জানানো হয়েছে।

চকরিয়া-সুন্দরবনের বর্তমান বেহাল দশার চিত্র তুলে ধরে বেলার বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিকভাবে এটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার একটি বিস্তীর্ণ সংরক্ষিত ম্যানগ্রোভ বনভূমি। কালক্রমে অপরিকল্পিত ইজারা প্রদান, অবৈধ দখল এবং গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ডি-রিজার্ভেশনের ফলে এটি প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে।

কর্তৃপক্ষ একাধিকবার এ বনভূমি পুনরুদ্ধারের স্মারক জারি করলেও তা বাস্তবায়িত হয়নি জানিয়ে বেলা বলছে, এটি বন আইন-১৯২৭ এবং সংবিধানের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত ১৮(ক) অনুচ্ছেদের ‘সুস্পষ্ট লঙ্ঘন’।

রিটে ভূমি, পরিবেশ ও বন, মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক, মৎস্য অধিদফতরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বন সংরক্ষক (চট্টগ্রাম বিভাগ) এবং চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।


বিডিএলপিবি/এমএম

১৯ জুল, ২০২৬

সময় টিভির পরিচালকদের বিরুদ্ধে আহমেদ জুবায়েরের মামলা হাইকোর্টে স্থগিত

সময় টিভির পরিচালকদের বিরুদ্ধে আহমেদ জুবায়েরের মামলা হাইকোর্টে স্থগিত

ছবিঃ সংগৃহীত 

সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির পক্ষে আহমেদ জুবায়েরের দায়ের করা একটি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল (কোয়াশ) করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ আগস্ট এই মামলার পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করা হয়েছে। রোববার (১৯ জুলাই) বিচারপতির কে এম জাহিদ সারওয়ার কাজল ও শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টে সময় টেলিভিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। পরে সাংবাদিকদের সাথে  আলাপকালে তিনি জানান, সময় টেলিভিশনের পক্ষে আহমেদ জুবায়ের ‘সানী চৌধুরী’ নামের একজনকে ‘লেটার অব অথরিটি’ দিয়ে কোম্পানির চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। নিম্ন আদালত মামলাটি আমলে নিয়ে পরোয়ানাও (ওয়ারেন্ট) জারি করেন। কিন্তু পরবর্তীতে সময় টেলিভিশন লিমিটেডের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় যে, তারা এই মামলাটি পরিচালনা করবে না।

এ প্রসঙ্গে আইনজীবী বলেন, যেহেতু আহমেদ জুবায়ের এই মামলা দায়ের করেছেন সময় টেলিভিশনের পক্ষে, অথচ সময় টেলিভিশন লিমিটেড আহমেদ জুবায়েরকে কোনো ধরনের লেটার অব অথরিটি দেয়নি। কোনো ধরনের মামলা করার জন্য পাওয়ার (ক্ষমতা) দেয়নি। অথচ তিনি সময় টেলিভিশনের নামে মামলা করেছেন।

শিশির মনির জানান, কোম্পানির পক্ষ থেকে কোনো ক্ষমতা না দেওয়া সত্ত্বেও মামলা দায়ের হওয়ার পর সময় টেলিভিশন লিমিটেড নিম্ন আদালতে গিয়ে মামলাটি প্রত্যাহার (উইথড্র) করে নেওয়ার আবেদন করে। কিন্তু নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেন।

নিম্ন আদালতের সেই আদেশ ও সার্বিক পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (এ) ধারায় হাইকোর্টে আবেদন করেন তারা।

হাইকোর্টের আদেশের বিষয়ে তিনি বলেন, দরখাস্ত শুনানি শেষে আজকে  আদালত কেন এই ক্রিমিনাল প্রসিডিংটাকে (ফৌজদারি কার্যক্রম) কোয়াশ (বাতিল) করা হবে না— এই মর্মে রুল দিয়েছেন। তার সঙ্গে এক মাসের জন্য স্টে (স্থগিতাদেশ) দিয়েছেন। 

এই মামলার মূল আইনি প্রশ্নটি তুলে ধরে শিশির মনির সাংবাদিকদের বলেন, কোম্পানির পক্ষ হয়ে যদি কাউকে মামলা করতে হয়, তাহলে কোম্পানি তাকে অথোরাইজ (অনুমোদন) করতে হয়। কোম্পানির পক্ষ হয়ে নিজে কোনো মামলা করা যায় না। সময় টেলিভিশনের কোম্পানি রেজ্যুলেশন নিয়ে বলেছে যে, আমরা আহমেদ জুবায়ের সাহেবকে কোনো ধরনের কোনো মামলা দায়ের করার জন্য কোনো পাওয়ার কিংবা অথরিটি দান করিনি।

অনুমোদনহীন মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি  বলেন, তাহলে তিনি এই মামলা কী করে করেছেন? অথচ সেই সময় টেলিভিশনই দরখাস্ত দিয়ে গিয়ে বলছে আমরা এই মামলা পরিচালনা করব না। প্রশ্ন, হু ইজ মিস্টার জুবায়ের? যাকে কোম্পানি অথরিটি না দিলেও কোম্পানির পক্ষে মামলা করতে পারেন? এটি একটি বিরাট আইনি প্রশ্ন। এটিই হাইকোর্ট ডিভিশন গ্রহণ করেছেন, এটি এক্সামিন করবেন।

কোম্পানির যথাযথ অনুমোদন বা ব্যবস্থাপনা পরিচালকের সিদ্ধান্ত ছাড়া এভাবে মামলা দায়ের করাকে বেআইনি দাবি করে এই আইনজীবী বলেন, তাহলে যে কেউ কোম্পানির পক্ষে যেকোনো সময়, যার ইচ্ছা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার উদ্যোগ গ্রহণ করতে পারবে। এটি আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।


বিডিএলপিবি/এমএম

১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন সাবেক এমপি এম এ লতিফের

১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন সাবেক এমপি এম এ লতিফের

ছবি: সংগৃহীত 

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের  সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ১২টি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। রবিবার (১৯ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এসব জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

এর আগে ২০২৪ সালের অভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করা হয়।


বিডিএলপিবি/এমএম

১৮ জুল, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি ৭ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি ৭ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত 

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় গ্রেপ্তার 'শীর্ষ সন্ত্রাসী' সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও তাঁর সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৮ জুলাই)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রিমান্ডের এ আদেশ দেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পি এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আজ শনিবার তাদেরকে আদালতে তোলা হয়েছিল। আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন- মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক মোমিনুর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে দিনের রিমান্ড মঞ্জুর করেছে।গত ২০ মে ইসমাইল হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা করেন।

মামলার বিবরণে বলা হয়, ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি মতিঝিল থানা এলাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনিতে অবস্থানকালে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে কল আসে। কল রিসিভ করার পর আসামি গরুর হাটে অংশীদার হিসেবে তার মনোনীত লোককে রাখার জন্য চাপ সৃষ্টি করেন।

এ সময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা না দিলে এবং তাদের মনোনীত ব্যক্তিকে দায়িত্বে না নিলে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। তার চার দিন পর গত ১৯ মে সকাল ১০টার দিকে কোরবানির পশুর হাট-সংক্রান্ত একটি সভায় থাকা অবস্থায় তার ভাগনে হৃদয় মোবাইল ফোনে জানান, ভোরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার অফিসে গুলি চালিয়েছে।



বিডিএলপিবি/এমএম
সোর্স: বিডিনিউজ ২৪

১৭ জুল, ২০২৬

৭ মাসের মেয়েকে আছড়ে হত্যা: বাবার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১ সেপ্টেম্বর

৭ মাসের মেয়েকে আছড়ে হত্যা: বাবার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১ সেপ্টেম্বর

ছবি: সংগৃহীত 

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী কন্যাশিশু রাফা মনি কবিতাকে হত্যার অভিযোগে করা মামলায় আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শিশুটির বাবা কবির ইসলামকে এ মামলার একমাত্র আসামি করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তা গ্রহণ করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ওই তারিখ নির্ধারণ করেন।

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সাত মাস বয়সী কন্যাশিশু কবিতা (রাফা) কে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর মা লিমা আক্তার গনমাধ্যমকে জানান, তার স্বামী ব্যাটারিচালিত অটোরিকশা চালক। ভরণ-পোষণ ও সংসারের খরচ নিয়ে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্বামী তাদের সাত মাসের মেয়েকে পা ধরে তুলে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগ করেন তিনি। এতে শিশুটি গুরুতর আহত হলে প্রথমে তাকে টঙ্গীর একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

লিমা আক্তার আরও জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়, আর তার স্বামীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। রাফাই ছিল তাদের একমাত্র সন্তান।


বিডিএলপিবি/এমএম

রিমান্ড শেষে কারাগারে সেই হরিদাস; রিমান্ডে  মিলেছে‘গুরুত্বপূর্ণ তথ্য’

রিমান্ড শেষে কারাগারে সেই হরিদাস; রিমান্ডে মিলেছে‘গুরুত্বপূর্ণ তথ্য’


ছবি: সংগৃহীত 

অর্থপাচারের মামলায় চার দিনের রিমান্ড শেষে হরিদাস চন্দ্র তরণী দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা সিআইডি।

ব্যবসার আড়ালে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানার মানি লন্ডারিং মামলায় রোববার (১২ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।  বৃহস্পতিবার (১৬ জুলাই) রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কে এম রাকিবুল হুদা আসামি শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস ওরফে তৌহিদ ইসলামকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

এর আগে গত রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৯ কোটি ৩৫ লাখ টাকা পাচারের অভিযোগে রোববার (১২ জুলাই) বাংলাদেশ পুলিশের সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

এ মামলার ভিত্তিতে অভিযোগের অনুসন্ধান শুরু করে সিআইডি। অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, অভিযোগ সংশ্লিষ্ট হরিদাস চন্দ্র তরণী দাস ব্যবসার আড়ালে দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং হুন্ডি কার্যক্রম পরিচালনা করতেন।

সিআইডির অনুসন্ধানে অভিযুক্তের নামে পাঁচটি ব্যাংক হিসাব এবং চারটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব বিশ্লেষণ করা হয়। এতে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে এসব হিসাবে মোট ৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৫১ টাকা জমা এবং ৯ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৫২৮ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়।

সংস্থাটির দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা এখন যাচাই-বাছাই করা হচ্ছে। এ অবস্থায় জামিন পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে এই যুক্তিতে তার জামিন আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠান।


বিডিএলপিবি/এমএম

১৬ জুল, ২০২৬

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ১৫ জনের সাক্ষ্য শেষ

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ১৫ জনের সাক্ষ্য শেষ

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বিটিএমসি বস্ত্র অধিদপ্তর (কারিগরি) সহকারী পরিচালক মো. ফয়সাল কবির। এ নিয়ে মামলাটির ২৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষ্য দেন মো. ফয়সাল কবির। এরপর আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেন। 
দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিলে বেনজীর আহমেদ ২০২৪ সালের ২৭ আগস্ট আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। হিসাবে তিনি ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন।

তবে দুদক-এর তদন্তে বেনজীরের নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ তিনি ১ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৬২২ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।

এছাড়া তার নামে ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুদক, যা তার ঘোষণার তুলনায় ২ কোটি ৪০ লাখ ৪১ হাজার ২৯৮ টাকা বেশি। দুদক-এর হিসাবে, বেনজীর আহমেদ ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

সম্পদ বিবরণীতে তথ্য গোপন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ পাওয়ায় ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ বেনজীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক-এর উপ-পরিচালক হাফিজুল ইসলাম। মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর বেনজীরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক-এর উপ-পরিচালক হাফিজুল ইসলাম।

চার্জশিটে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। গত ৩ মে বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন।


বিডিএলপিবি/এমএম
সোর্স: বাসস

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

ছবি: সংগৃহীত 

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিনের এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন এ তথ্য জানান। তিনি বলেন, মামলা দায়েরের পর গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলার অন্য আসামিরা জামিনে রয়েছেন।
এর আগে গত ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের পক্ষে উজ্জ্বল মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন, আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মন্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানাম, মো. সাইফুর রহমান, অবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর ও এ এস এফ রহমান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের হেড অফিস করপোরেট শাখায় জমা দিলে একই দিন ব্যাংক সেটি "Insufficient Fund" (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে ফেরত দেয়। পরবর্তী সময়ে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা অর্থ পরিশোধ করেননি।


বিডিএলপিবি/এমএম

আবু সাঈদ হত্যা মামলায় খালাস চেয়ে দণ্ডপ্রাপ্ত ৪ আসামির আপিল

আবু সাঈদ হত্যা মামলায় খালাস চেয়ে দণ্ডপ্রাপ্ত ৪ আসামির আপিল

ছবি: সংগৃহীত 

২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত চার আসামি খালাস চেয়ে আপিল করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আজিজুর রহমান দুলু।

আপিলকারীরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী ওরফে আকাশ।

২০২৪ সালের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শেষে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।

রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচজনকে ১০ বছর, আটজনকে পাঁচ বছর এবং ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনের ক্ষেত্রে হাজতবাসের সময়কে সাজার মেয়াদ হিসেবে গণ্য করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। আইনজীবী জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুজনসহ মোট চারজনের পক্ষে আপিল করা হয়েছে।


বিডিএলপিবি/এমএম

বিদেশে পাঠানোর নামে শিক্ষার্থীদের ৮ কোটি টাকা আত্মসাৎ, চারজন রিমান্ডে, আদালত প্রাঙ্গণে উত্তেজনা

বিদেশে পাঠানোর নামে শিক্ষার্থীদের ৮ কোটি টাকা আত্মসাৎ, চারজন রিমান্ডে, আদালত প্রাঙ্গণে উত্তেজনা

ছবি: সংগৃহীত 

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে ৯১ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৮ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় মূলহোতাসহ ৪ আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মামলার মূলহোতা মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে মতিউর রহমান, রাবেয়া খাতুন তানিয়া, সাইদুর রহমান ও মো. তানজির ইসলাম। আদালত তানজিরের ৪ দিন এবং বাকি তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ভাটারা থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে হাজির করে।

মামলার বিবরণ অনুযায়ী, ‘ভিসা গাইড’ ও ‘জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট’ নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে এই বিশাল অংকের টাকা হাতিয়ে নেওয়া হয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় গত ৮ জুলাই ভাটারা থানায় মামলা করেন ভুক্তভোগী আল আমিন।

এদিকে রিমান্ডের আদেশের পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত আসামিদের ওপর হামলার চেষ্টা করেন। পরে পুলিশ কড়া পাহারায় আসামিদের হাজতখানায় নিয়ে যায়।


বিডিএলপিবি/এমএম