![]() |
| ছবি: সংগৃহীত |
শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর তিনি এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আইন কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, পেশাগত দক্ষতা, সততা, ত্যাগ এবং দীর্ঘদিনের অবদান নিরপেক্ষভাবে বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং অধস্তন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিয়োগে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আইনজীবী সমাজে অভিযোগ রয়েছে—কিছু ক্ষেত্রে প্রভাবশালী আইনজীবী নেতাদের জুনিয়র, চেম্বার-সংশ্লিষ্ট ব্যক্তি, আত্মীয়স্বজন কিংবা ঘনিষ্ঠজনেরা তুলনামূলকভাবে বেশি সুযোগ পাচ্ছেন। এর বিপরীতে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক মামলা, হামলা, হয়রানি ও নির্যাতনের মধ্যেও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়া অনেক আইনজীবী যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
আবেদনে বলা হয়, এমন অনেক আইনজীবী রয়েছেন, যারা নিজেরাও নিপীড়ন, হয়রানি কিংবা স্বল্প সময়ের জন্য গুমের মতো গুরুতর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তারপরও তারা গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, আদালতে মামলা পরিচালনা করেছেন এবং কঠিন সময়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করেছেন।
আবেদনকারীর ভাষ্য অনুযায়ী, প্রভাবশালী কোনো সিনিয়র আইনজীবীর ঘনিষ্ঠজন বা নির্দিষ্ট কোনো চেম্বারের সদস্য না হওয়ায় দুঃসময়ে ভূমিকা রাখা এসব আইনজীবীর অনেকে এখনো প্রত্যাশিত মূল্যায়ন পাচ্ছেন না। বিষয়টি নিয়ে আইনজীবী সমাজে হতাশাও রয়েছে।
আবেদনে বলা হয়, রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে ব্যক্তিগত প্রভাব, স্বজনপ্রীতি, গোষ্ঠীপ্রীতি, চেম্বারকেন্দ্রিক প্রাধান্য কিংবা অস্বচ্ছ সুপারিশের সুযোগ থাকা উচিত নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং অধস্তন আদালতের পিপি-এপিপি নিয়োগে স্বচ্ছ, নিরপেক্ষ, যোগ্যতাভিত্তিক ও যাচাইযোগ্য প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে দুঃসময়ে মামলা-হামলা, নিপীড়ন ও নানা ঝুঁকি উপেক্ষা করে দল, গণতন্ত্র এবং নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকা ত্যাগী, পরীক্ষিত, সৎ ও দক্ষ আইনজীবীদের অবদান যথাযথভাবে যাচাই ও মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বিডি ল' পোস্ট/মাসুম
সূত্র: ঢাকা পোস্ট (১৭.১০.২০২৬)

0 coment rios: