![]() |
| ছবি: সংগৃহীত |
এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।
আপিল বিভাগের ১ নম্বর এজলাসের সামনের করিডোরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত থাকবেন।
এ ছাড়া অংশগ্রহণকারী আইনজীবীদের আপ্যায়নের জন্য সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন ইনার কোর্ট ইয়ার্ডের বাগানে ব্যবস্থা রাখা হয়েছে।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে আগামী ২৫ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর আড়াইটা থেকে শুরু হবে।
বিডি ল' পোস্ট/মাসুম
সূত্র: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি

0 coment rios: