![]() |
| ছবি: সংগৃহীত |
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের তারিখ ১ অক্টোবর ২০২৬।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে প্রশাসনিক কারণে তাদের বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ থেকে ভূতাপেক্ষভাবে সংশ্লিষ্ট সহকারী জজ (মুখ্য জেলা ও দায়রা জজ) পদে বদলিপূর্বক চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন—
১. মোসাম্মৎ রহিমা আক্তার — নারায়ণগঞ্জ
২. এলিজ জাহান — গাজীপুর
৩. তানজিনা চৌধুরী — টাঙ্গাইল
৪. নুসরাত সাহারা বীথি — মাদারীপুর
৫. শিপলু কুমার দে — ফেনী
৬. রাজীব কুমার রায় — ঝালকাঠি
৭. মনিকা খান — কুমিল্লা
৮. আহমেদ হুমায়ুন কবীর — ফরিদপুর
৯. মো. মুস্তাফিজুর রহমান — সাতক্ষীরা
১০. লায়লা মেহের বানু — মৌলভীবাজার
১১. মোহাইম্মদ শফন মেহেরী — রংপুর
১২. ফারজানা হাসানাত — ময়মনসিংহ
১৩. নাজমুন নাহার — নোয়াখালী
১৪. এ.এস.এম. এমরান — রাঙামাটি
১৫. আয়েশা বেগম — সিলেট
১৬. সোলায়মান কবীর — সুনামগঞ্জ
১৭. মোহাম্মদ কবির উদ্দীন — লক্ষ্মীপুর
১৮. রাবেয়া রহমান — কিশোরগঞ্জ
১৯. ফাতেমা তুজ জোহরা মুনা — মুন্সীগঞ্জ
২০. মো. তারেক আজিজ — নরসিংদী
২১. জামাতুল রাফিক সুলতানা — জয়পুরহাট
২২. কনক বড়ুয়া — কুড়িগ্রাম
২৩. ফাতিমা খাতুন — দিনাজপুর
২৪. সাবিনা ইয়াসমীন — মাগুরা
২৫. তরিকুল ইসলাম — ঝিনাইদহ
২৬. মো. আরিফুল ইসলাম — কুষ্টিয়া
২৭. তানিয়া ইসলাম — ঢাকা মহানগর
২৮. মোহাম্মদ দাউদ হাসান — কক্সবাজার
২৯. মো. হাসিবুল হাসান — যশোর
৩০. শারমিন সুলতানা সুমি — রাজবাড়ী
৩১. শ্রীজ্ঞান তংজ্যা — বান্দরবান।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে আইন ও বিচার বিভাগে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বেতন-ভাতাদি আইন ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কোড থেকে পাবেন। তবে একই কর্মস্থলে পদায়নের কারণে তারা এ বদলির জন্য কোনো টিএ/ডিএ (ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা) পাবেন না।
প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: