![]() |
| ছবি: সংগৃহীত |
সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক চৌধুরীর দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানোয়ার হোসাইন।
রিটের পটভূমি: চলতি বছরের ২৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ছবি নিয়ে মতামত কলাম প্রকাশ করা হয়। চিকিৎসক ও কল্পবিজ্ঞান লেখক তানজিনা হোসেনের লেখা ‘বড়দের রাজনীতি, ছোটদের মৃত্যু’ শিরোনামে মতামত কলামটি যুক্ত করে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক চৌধুরী। রিটে যেসব সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীরা মারা যায়, তাদের কবর বা সৎকারের ব্যবস্থা সরকারের আর্থিক সহায়তায় করার নির্দেশনা চাওয়া হয়।
বিডিএলপিবি/এমএম
সূত্র: জাগো নিউজ ২৪ (৩১.০৮.২০২৬)
বিভাগ:
মামলা

0 coment rios: