১০ সেপ, ২০২৬

এবার পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন

ছবি: সংগৃহীত 
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবরে আজ বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি পদত্যাগপত্র দেন। এ নিয়ে দুই দিনের ব্যবধানে ছয়জন আইন কর্মকর্তা পদত্যাগপত্র দিলেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

উল্লেখ্য, এর আগে সোমবার ৫ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তারা হলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।


বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: