১৯ আগ, ২০২৬

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ছবি: সংগৃহীত 
সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা সদর দফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের আদেশের কপি পাওয়ার পর বিধি অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। বিভিন্ন সময়ে তাকে মোট ৯টি মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ১০ আগস্ট বনানী থানার একটি মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার ওই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সবশেষ গত সোমবার (১৭ আগস্ট) হত্যা চেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় সাবেক এই প্রধান বিচারপতির জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে আর কোনও বাধা থাকেনি।


বিডিএলপিবি/এমএম
সূত্র: ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট (১৮.০৮.২০২৬)


শেয়ার করুন

0 coment rios: