![]() |
| ছবি: সংগৃহীত |
বিজ্ঞপ্তিতে বলা হয়, "নিম্নোক্ত প্রার্থীগণ (মুহাম্মদ সাইফুল আমিন ও এম. আর. আকাশ) বিগত ২৮-০৬-২০২৫ইং তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অনুপস্থিত থেকেও এবং পরীক্ষায় সম্পূর্ণ সাদা খাতা জমা প্রদান করা সত্ত্বেও সেই পরীক্ষার ফলাফল রিভিউ এর আবেদন করেছিলেন বিধায় তাদের উভয়কেই গত ২৩শে জুন ২০২৬ইং তারিখে এনরোলমেন্ট কমিটির নির্দেশনা মোতাবেক লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত প্রার্থীরা নিজ নিজ শো-কজ নোটিশের জবাব প্রদান করেছেন। তাদের প্রদত্ত সেই জবাব বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির বিগত ১৩-০৮-২০২৬ইং তারিখের সভায় এজেন্ডাভুক্ত করে আলোচনা করা হয়েছে।"
বিজ্ঞপ্তিতে আরও বাল হায়, "এনরোলমেন্ট কমিটি উক্ত বিষয়টি গভীরভাবে পর্যালোচনাপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, সংশ্লিষ্ট দুইজন প্রার্থী কারণ দর্শানোর নোটিশে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে তৎসমর্থনে যে জবাব প্রদান করেছেন তা বাস্তবতা বিবর্জিত, খামখেয়ালীপূর্ণ এবং কোনোভাবেই সন্তোষজনক নয়। সে কারণে উক্ত জবাব অগ্রহণযোগ্য। কমিটির সদস্যগণ এই ব্যাপারে অভিন্নরূপে অভিমত ব্যক্ত করেছেন যে, একজন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থেকেও এবং অপর প্রার্থী লিখিত পরীক্ষায় সম্পূর্ণ সাদা খাতা জমা প্রদান করার পরেও সেই পরীক্ষার ফলাফল রিভিউ দাবী করার মাধ্যমে আইনজীবীদের সর্বোচ্চ সংস্থা- বার কাউন্সিলের সাথে সচেতনভাবে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এহেন শিক্ষানবিশ প্রার্থীদের আইনজীবী সনদ প্রাপ্তির কোনো নৈতিক অধিকার থাকতে পারে না এবং আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলে তিনি/তারা প্রতারণামূলক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের আইনি সেবা পাওয়ার অধিকারকে বিনষ্ট করে আইন অঙ্গনকে কলুষিত করার প্রয়াস রাখবে। আইন পেশার উচ্চ মূল্যবোধকে সমুন্নত রাখার স্বার্থে এহেন প্রতারক পরীক্ষার্থীদের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা থেকে স্থায়ীভাবে বারিত করে ভবিষ্যতে যে কোনো প্রার্থীকে এরূপ ঘৃণ্য কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করতে কঠোর বার্তা প্রেরণ করা সমীচীন মর্মে বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির মাননীয় সদস্যগণ সর্বসম্মত সিদ্ধান্ত প্রদান করেছেন।---সেই প্রেক্ষিতে বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির গত ১৩-০৮-২০২৬ইং তারিখের সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক, অভিযুক্ত দুইজন প্রার্থীকে বার কাউন্সিলের ভবিষ্যতের সকল প্রকার পরীক্ষায় আজীবন নিষিদ্ধ করা হলো।"
বিডিএলপিবি/এমএম
সূত্র: বার কাউন্সিলের বিজ্ঞপ্তি (১৮.০৮.২০২৬)

0 coment rios: