ছবি: সংগৃহীত
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।
এর আগে গত রবিবার (২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন।
সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, হাইকোর্টের জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর সমস্ত আইনি আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে।
বিডিএলপিবি/এমএম
সূত্র: ইত্তেফাক
বিভাগ:
অন্যান্য

0 coment rios: