![]() |
| ছবি: সংগৃহীত |
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক ৩:২০ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জামাল হোসেন ও আলী মতুর্জাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জামাল হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর থানায় দায়ের করা একটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিডিএলপিবি/এমএম
সূত্র: ডিএমপি নিউজ
বিভাগ:
অন্যান্য

0 coment rios: