![]() |
| ছবি: সংগৃহীত |
এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড তাজা গুলি ও ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল-মো. জহিরুল ইসলাম রিপোল ওরফে বিপুল, হৃদয়, সুজন, সোহেল ওরফে চায়না সোহেল ও রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বী।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি বলেন, ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাং লিডার ইমন ওরফে এলেক্স ইমনকে প্রকাশ্যে রাস্তার ওপর কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল মোহাম্মদপুর থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জব্দকৃত আলামত এবং আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিএলপিবি/এমএম
সূত্র: বাসস

0 coment rios: