![]() |
| ছবি: সংগৃহীত |
তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় আনুমানিক ৬:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন তারারটেক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হৃদয়কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ হৃদয় দীর্ঘদিন ধরে তুরাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিএলপিবি/এমএম
সূত্র: ডিএমপি নিউজ
বিভাগ:
অন্যান্য

0 coment rios: